সরকারি খরচে ৩৫১৩৭ অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ জুলাই ২০২১
Find us in facebook
চলতি ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল ৩৫ হাজার ১৩৭ জন বিচারপ্রার্থীকে সরকারি খরচায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, কল সেন্টার বা হট লাইনের মাধ্যমে আইনি পরামর্শ ও তথ্য সেবা গ্রহণকারীর সংখ্যা ১০ হাজার ৯৬৩ জন। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) করা হয়েছে ৫ হাজার ১৯৮টি। এরমধ্যে মামলা দায়েরের আগে (প্রি-কেইস ম্যানেজমেন্ট) ৪ হাজার ৪৪৬টি এবং মামলা দায়েরের পর ৭৫২টি।
মহামারি করোনা সংকটেও জাতীয় আইনগত সহায়তা সংস্থার আইনি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস কার্যক্রমও অব্যাহত রয়েছে। বর্তমানে করোনার এই প্রাদুর্ভাবের কারণে আইন সহায়তা প্রত্যাশীরা অফিসের নির্ধারিত নাম্বারে (০১৭০০-৭৮৪২৭০) যোগাযোগ করলেই আইনি পরামর্শ পাচ্ছেন।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন নাম্বার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) আইনি সেবা অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রণয়ন করে। ২০০০ সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রণয়ন করে আওয়ামী লীগ।
তারপরের সরকারগুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে।
২০০০ সালে প্রণীত আইনটি অনুযায়ী ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নিউ বেইলি রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিমকোর্ট, দেশের অধঃস্তন আদালত, শ্রম আদালত, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন প্রতিষ্ঠিত। জেলা কমিটি গঠন, প্রতিটি জেলা জজ আদালতে এর কার্যালয় রয়েছে।
নানা প্রচার, প্রচারণা, সেমিনার-কর্মশালা ও প্রকল্পের মধ্য দিয়ে এ সেবা এখন মানুষের দোরগোড়ায়। এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নিজস্ব ওয়েবসাইট রয়েছে।
- স্লো-পয়জনিংয়ে দলকে ধ্বংস করেছেন যে বিএনপি নেতারা
- করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সুস্থ ও সুখী থাকতে যে বিষয়গুলো জেনে রাখা জরুরি
- কুচক্রীমহল দেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
- খালেদার চিকিৎসা নিয়ে নেতা-চিকিৎসকদের সমন্বয়হীনতায় ক্ষুব্ধ তারেক
- তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সারাদেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন
- কাউনিয়ায় নাতির ঘাড়ে চড়ে ভোট দিলেন ১৩৫ বছর বয়স্ক নয়া মিয়া
- স্থায়ী কমিটির ভূমিকায় সন্দিহান বিএনপির কর্মীরা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
- কালীগঞ্জে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী
- সৈয়দপুরে ধানের মণ্ডপে আগুন
- রংপুর বিভাগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
- সৈয়দপুরে অটো চাপায় বৃদ্ধ নিহত
- ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
- বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার?
- ইসলামের দৃষ্টিতে আত্মপ্রচার
- ইরানে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট বিভ্রাট
- সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ
- `নতুন প্রজন্মের জন্য গবেষণায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে`
- বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি
- তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ
- শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে- ওবায়দুল কাদের
- ‘বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে’
- রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত
- ঘুষ ছাড়া পুলিশে চাকরিতে নীলফামারীর এক ঝাঁক তরুণ-তরুণী
- র্যাবের অভিযানে সৈয়দপুরে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
- নীলফামারীর ১২ ইউনিয়নে ৬৯৩ জনের মনোনয়ন দাখিল
- রংপুরে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পঞ্চগড়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


