প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করতে হবে: স্পিকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিড পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়নের প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করতে হবে। গতকাল বুধবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ভারত বিজনেস পরিষদ আয়োজিত আন্তর্জাতিক নারী উদ্যোক্তা-সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে। তারা নূন্যতম আর্থিক সহায়তা পেলে তাদের ক্ষুদ্র শিল্পকে মাঝারি ও বৃহৎ শিল্পে পরিণত করতে পারবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ভারত বিজনেস পরিষদের সভাপতি মানতাসা আহমেদের সভাপতিত্বে মূল বক্তব্য পাঠ করেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আজিজ খান। নারীদের ভারতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ড. হারবিন অরোরা রায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের নারী উদ্যোক্তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এত দূর এসেছে। মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি সেক্টরে নারী উদ্যোক্তাদের পরিপূর্ণ সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। নারী উদ্যোক্তারা ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। উদ্যোক্তাদের সরকারি অর্থ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ শর্তে ঋণও পাচ্ছেন।
তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন মানসম্মত পণ্য বিদেশে রফতানি করার জন্য সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
স্পিকার বলেন, প্রথমবারের মত আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের উদ্যোক্তারা একটি কমন প্ল্যাটফর্মে তাদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন, যা এক অসাধারণ উদ্যোগ।
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ এ বিভিন্ন দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অগ্রসর নারীরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


