শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
এক হাজার ‘স্মার্ট নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান ও সম্মাননা প্রদান করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত। তিনি বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে। তারা প্রমাণ করেছে বাংলাদেশের নারীরা অদম্য। আমাদের নারীরা সহযোগিতা পেলে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণে সক্ষম। তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকের অনুষ্ঠানের মধ্যমনি ১০০০ জন স্মার্ট নারী উদ্যোক্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান ২০২২”- এ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের এক হাজার ‘স্মার্ট নারী উদ্যোক্তা’র মধ্যে ৫০ হাজার টাকা হারে মোট ৫ কোটি টাকার অনুদান ও সম্মাননা প্রদান করা হয়। সরকারের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে’র বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনস্থ উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উইমেন এন্ড ই-কমার্স ‘উই’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা ও ‘আইডিয়া’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন। ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, কোভিড-১৯ হঠাৎ করেই আমাদের জীবনযাত্রায় আঘাত করেছিল। এর প্রভাব ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের উপরই বেশি পড়েছে। প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রণোদনাও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন এন্ড ই-কমার্স (উই), আনন্দমেলা, উইমেন অ্যান্টারপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব), এসএমই ফাউন্ডেশন, ব্র্যাক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এবং এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত স্মার্ট নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


