একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২
Find us in facebook
দেশে অব্যাহত রয়েছে ডলারের সঙ্কট। খোলাবাজারে ডলার এখন ১১৩ টাকা ২০ পয়সা থেকে ১১৩ টাকা ৩০ পয়সায় বিক্রি হচ্ছে। আর ব্যাংকগুলোতে বিক্রি চলছে ৯৫ টাকা থেকে ৯৬ টাকার মধ্যে। এ অবস্থায় ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে।
মঙ্গলবার আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রফতানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে। গত রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সভায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আশার কথা শুনিয়ে বলেন, শিগগিরই ডলারের সঙ্কট কেটে যাবে। বাজার স্বাভাবিক হয়ে আসবে। ইতোমধ্যে কার্ব মার্কেটে বেশ খানিকটা কমেছে। তিনি বলেন, আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণেই বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদা পূরণের জন্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে ডলার ছাড়া হচ্ছে। আসলে বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ এটি। যখন বাজারে ডলারের ঘাটতি দেখা দেবে তখন ডলার বিক্রি করা হবে। আবার যখন সরবরাহ বেশি হবে তখন কেনা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ডলার বিক্রির ক্ষেত্রে রিজার্ভ পরিস্থিতিও সব সময় বিবেচনায় রাখতে হচ্ছে। ঢালাও বিক্রি করলে রিজার্ভ কমে আসবে। সেক্ষেত্রে অন্য সমস্যা হবে। সে কারণেই ভেবেচিন্তে বিক্রি করা হচ্ছে। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি বিক্রি করা হচ্ছে।
সিরাজুল ইসলাম বলেন, দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তাণ্ডবে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সব দেশের মতো আমাদেরও আমদানি খরচ বেড়ে গেছে। সে কারণে রিজার্ভের ওপরও চাপ পড়েছে। তবে সুখের খবর হচ্ছে, আমদানি কমতে শুরু করেছে। রফতানির পাশাপাশি রেমিটেন্সও বাড়ছে। শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



