আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ মে ২০২২
Find us in facebook
অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছাবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনা হচ্ছে।
শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাফ্ফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে। মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মরদেহ দুপুর ১টার দিকে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। পরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।
গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৩ মে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন গাফ্ফার চৌধুরী স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করে।
আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর, বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুলে পড়ার সময় কংগ্রেস নেতা দুর্গা মোহন সেন সম্পাদিত কংগ্রেস হিতৈষী পত্রিকায় কাজ শুরু করেন।
১৯৪৯ সালে তার প্রথম গল্প ছাপা হয় সওগাত পত্রিকায়। পরে দৈনিক ইনসাফ, দৈনিক সংবাদ, মাসিক সওগাত, মাসিক নকীব পত্রিকায় কাজ করেন। ১৯৫৬ সালে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক ইত্তেফাক–এ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা, যুগান্তর ও আনন্দবাজার পত্রিকায় কাজ করেন।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার, ইউনেসকো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন গাফ্ফার চৌধুরী। বাংলাদেশ সরকার তাকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
- সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



