লড়ে হারার প্রাপ্তিতেই শেষ সিরিজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
Find us in facebook
টি-টোয়েন্টি ম্যাচেও ১৯তম ওভার পর্যন্ত টিকে থেকে কোনো ওপেনারের ফিফটি করতে না পারা বিরল ব্যাপারই। বলক্ষয়ী ইনিংস খেলে নাঈম শেখ রাখলেন সে দৃষ্টান্তই। তবে দিনের শেষে দেখা গেল, নাঈম শুধু বাংলাদেশেরই নেই, পাকিস্তানেরও আছে একজন। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খেলার সুযোগ না পেতে পেতে সরফরাজ আহমেদের সামর্থ্যেও মরিচা পড়ে গিয়ে থাকবে হয়তো বা। অবশেষে এবার একাদশে ফিরে তাই ব্যাটে-বলেও ঠিকঠাক করতে পারছিলেন না। ১৯তম ওভারে যখন যথেষ্ট উইকেট হাতে থাকা পাকিস্তানের জয়ের নাগাল পাওয়া কেবলই সময়ের অপেক্ষা, তখন কিছু বল ডট দিলেন সরফরাজ।
তাতে শেষ ওভারে ১২৫ রানের লক্ষ্যে পাকিস্তানের যখন দরকার ৮ রান, তখনো বাংলাদেশের ৫ উইকেটে হারা ম্যাচটি শ্বাসরুদ্ধকর সমাপ্তির দিকে মোড় নেবে বলে ভাবা যায়নি। তার ওপর নিয়মিত বোলারদের সবারই কোটা শেষ হয়ে যাওয়ায় অনিয়মিত কারো হাতে বল তুলে দিতেই হতো। আর কাউকে না দিয়ে অধিনায়ক মাহমুদ উল্লাহ নিজেই তুলে নিলেন বল। ভোজবাজির মতো সব পাল্টে যেতে থাকল এর পরই।
সরফরাজ প্রথম বলটি ডট দিলেন। পরের বলে দিলেন উইকেটও। তৃতীয় বলে লং অন সীমানায় লাফিয়ে দারুণ এক ক্যাচ নিয়ে ফিফটির পথে এগোতে থাকা হায়দার আলীকে (৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫) সাজঘরের পথ দেখান নাজমুল হোসেন শান্তও। মাহমুদের অফস্পিনে দুই বলে দুইয়ে সিরিজের শেষ ম্যাচে জয়ের সুবর্ণরেখাও দেখতে শুরু করে বাংলাদেশ। ৩ বলে যে তখন দরকার ওই ৮ রানই।
শেষ ৩ বলও উত্থান-পতনেরই। উইকেটে যাওয়া ইফতিখার আহমেদ এসেই মাহমুদের হ্যাটট্রিক ঠেকান তো বটেই, মেরে বসেন বিশাল এক ছক্কাও। পরের বলেই কাজ শেষ করতে চেয়ে আবারও ছক্কা মারতে যান। কিন্তু এবার ব্যাটে-বলের গোলমালে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইফতিখার ক্যাচ হওয়ায় ম্যাচ জমে ওঠে আরো। ১ বলে ২ রানের সমীকরণ তখন বাংলাদেশের পক্ষেও হেলে আছে অনেকটা। হয় জয়, নয়তো নিদেনপক্ষে ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়ার সম্ভাবনা।
ঘটনাবহুল ওভারের শেষ বল নিয়েও কত নাটকীয়তা। স্ট্যান্স নেন মোহাম্মদ নওয়াজ, তাঁকে মাহমুদ সোজা বল করেন আম্পায়ারের অনেক পেছন এবং পপিং ক্রিজের বেশ বাইরে থেকেই। বল পিচ করার মুহূর্তে নওয়াজ সরে দাঁড়ান এবং বল স্টাম্পেও আঘাত হানে। আম্পায়ার ‘ডেড বল’ ঘোষণা করায় বেশ ক্ষুব্ধ দেখায় মাহমুদকেও। স্পিনাররা এত দূর থেকে হরহামেশাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে থাকেন। করেন পেসাররাও। অবশ্য আম্পায়ারের ঘোষণার পর মাহমুদ চাইলে রিভিউ নিতেই পারতেন, কিন্তু তা নেননি তিনি। শেষ বলটি আবার করার জন্য দৌড় শুরু করে থেমেও যান। তৃতীয়বারে অবশ্য বল করেন, তাতে এক্সট্রা কাভার দিয়ে মারা বাউন্ডারিতে ম্যাচই শেষ করে দেন নওয়াজ।
জয়ের তীর দেখতে পেয়েও তাই শেষ পর্যন্ত হারের হতাশাই বরাদ্দ থাকে বাংলাদেশের জন্য। তাই তিন ম্যাচের এই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি অব্যাহত থাকে এই সংস্করণে স্বাগতিকদের হারযাত্রাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে ছয়টি ভিন্ন ভিন্ন দলের কাছে টানা আট ম্যাচের হার দিয়ে এবার টেস্টের ভুবনে ঢুকে পড়ার অপেক্ষায় বাংলাদেশ অবশ্য এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনে নেমেছিল। টানা তিন ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও ব্যর্থতার গল্পটা বদলায়নি। যদিও ম্যাচের সেরা হায়দার আলী পরে বলছিলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট খুব কঠিন হয়ে গিয়েছিল।’
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় অবশ্য উইকেটের বাউন্স অসমান ছিল না কিছুতেই। বরং ব্যাটিংয়ের জন্য তখন তুলনামূলক সহজ উইকেটেও সংগ্রাম করতে হয়েছে স্বাগতিক দলের ব্যাটারদের। যে উইকেটে দেড় শর কাছাকাছি যাওয়া যেত অবলীলায়, সেখানে ইনিংসে ৫৮টি ডট বল দেয় বাংলাদেশ। এর ২২টি ওপেনার নাঈম শেখের ব্যাটে। দুটো করে ছক্কা ও চারে ৪৭ রান করতে তিনি খেলে ফেলেন ৫০ বল। ৪টি চারে ২৩ বলে ২২ রান করা শামীম হোসেন কিংবা দুই ছক্কায় ২১ বলে ২০ রান করা আফিফ হোসেনদের স্ট্রাইক রেটও পারেনি এক শ ছুঁতে। অফস্পিনার ইফতিখার আহমেদ (৪ ওভারে ১৩ রান) বা পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররাও (৪ ওভারে ১৫ রানে ২ উইকেট) এমন কোনো অবিশ্বাস্য বোলিং করেননি যে স্বাগতিক দলের ব্যাটাররা বন্দি হয়ে থেকেছেন। নিজেরাই বরং ডট বল খেলে খেলে এই সংস্করণে দলের সামর্থ্য নিয়ে সংশয় জাগিয়ে গেছেন ইনিংসজুড়েই।
তবু বোলাররা চেষ্টা করেন সাধ্যমতো। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ডান হাতের আঙুলে চোট পেয়ে বেরিয়ে যাওয়া তাসকিন আহমেদ ফিরে করেন আরো দুই ওভার। অন্যরাও চেষ্টায় ত্রুটি রাখেননি। তা-ও আবার ১২৪ রানের পুঁজি নিয়ে। আগের দুই ম্যাচেও রান ১২৭ ও ১০৮। এমন ব্যাটিংয়ের পর শেষ ম্যাচে লড়াই জমিয়ে তুলতে পারাকেই তাই ধরতে হচ্ছে বাংলাদেশের প্রাপ্তি!
স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১২৪/৭
পাকিস্তান : ২০ ওভারে ১২৭/৫
ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী
সিরিজ : পাকিস্তান ৩-০ ব্যবধানে জয়ী
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



