• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

টানা বর্ষণের পর উত্তরাঞ্চলে শীতের পদধ্বনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

Find us in facebook

তিনদিনের টানা বর্ষণের পর দিনাজপুরসহ দেশের উত্তরের জেলাগুলোতে শীতের পদধ্বনি শোনা যাচ্ছে। ভোরে ঘাসে পত্রপল্লবে শিশিরবিন্দুর ঝলমলে ঝিলিক জানিয়ে দিচ্ছে শীত আসছে। অন্যবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে দিনাজপুরসহ এই অঞ্চলে শীতের আগমন ঘটলেও এবার কার্তিক মাসের শুরুতেই অনুভূত হচ্ছে হালকা শীত।

আবহাওয়া অফিসের কর্মকর্তারাও বলছেন, তিন দিনের বৃষ্টির পর দিনাজপুরে ক্রমেই নামছে তাপমাত্রা। এই সময়ে দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৮ মিলিমিটার। তিনদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে সাড়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২০ অক্টোবর বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস, ২১ অক্টোবর বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে এবং শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, তাপমাত্রা হ্রাসের এই প্রবণতাকে শীতের আগমনিবার্তা হিসেবেই ধরা হয়।

এখন ভোরের দিকে হালকা কুয়াশা থাকে। ফলে মহাসড়কে বাস ও ট্রাকগুলোকে হেডলাইট চালিয়ে চলাচল করতে হয়। রাতভর হালকা বৃষ্টির মতো টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। সকালের দিকে ধানের শীষে কুয়াশা বিন্দু বিন্দু জমতে দেখা যাচ্ছে।

দিনাজপুরের বাসিন্দারা বলছেন, গত দুদিন ধরে ভোরবেলা শীত শীত লাগছে। এরফলে কেউ কেউ হালকা গরম কাপড় গায়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছেন। এদিকে শীতের আগমনীর আভাস এলেও লেপ তোষকের দোকানে এখনও ক্রেতাদের ভিড় জমেনি।

কয়েকজন গরম কাপড় বিক্রেতা জানালেন, শীতের লেপ-তোষক বানানোর কাজ শুরু হতে আরো কয়েকদিন লাগবে।

Place your advertisement here
Place your advertisement here