এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচির ছোঁয়া জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী দেশের সব কর অফিসে একযোগে নভেম্বর মাসব্যাপী করসেবা প্রদান করা হয়েছে।’
আজ ‘জাতীয় আয়কর দিবস-২০২১’ উপলক্ষে গতকাল সোমবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’।
শেখ হাসিনা বলেন, আমাদের সরকার সামাজিক ন্যায়বিচার ও সমতা আনয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে একটি সেবাধর্মী, জনবান্ধব ও করদাতা-বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফলে করদাতাগণ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি সম্পৃক্ত হয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অত্যাবশ্যক। সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল সে লক্ষ্য অর্জন সম্ভব। উৎসবমুখর পরিবেশে কর প্রদান, ওয়ান স্টপ সার্ভিস, তাৎক্ষণিক ই-টিআইএন প্রদান, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন পূরণে সহায়তা ইত্যাদির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে করদাতা ও সর্বসাধারণের সরাসরি সংযোগে দেশে আজ এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং মুজিববর্ষের অঙ্গীকার সফল বাস্তবায়নের পাশাপাশি দেশের সামগ্রিক কর ব্যবস্থাপনাকে গণমুখী ও অধিকতর তথ্যপ্রযুক্তিনির্ভর করার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।
তিনি বলেন, আয়কর প্রদানকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং করদাতাগণকে স্বপ্রণোদিতভাবে কর প্রদানে আগ্রহী ও অনুপ্রাণিত করতে ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ অনুযায়ী এবার ১৪১ জন দীর্ঘমেয়াদি করদাতাসহ সারা দেশে ৬৬৬ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রধানমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি যারা এ বছর সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন তিনি তাদের অভিনন্দন জানান এবং দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন।
এ উপলক্ষে শেখ হাসিনা দেশের সম্মানিত সব করদাতা এবং আয়কর বিভাগের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানান।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


