পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১
Find us in facebook
টেলিনা সরকার হিমু। তৃতীয় ধাপে গত রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মাার্কা নিয়ে নির্বাচনে অংশ নেন। ভোট পেয়েছেন ৭ হাজার ৪৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তার আপন মামাশ্বশুর সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। চশমা মার্কা নিয়ে ভোটে অংশ নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট।
হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারি দুলালের অকাল মৃত্যু হয়। ওই ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী করে দুলালের স্ত্রী হিমু সরকারকে। অপরদিকে, একই পদে প্রার্থী হন সাবেক ইউপি চেয়ারম্যান ও হিমুর মামাশ্বশুর আইয়ুব আলী চৌধুরী। তরুণ ভোটাররা ঝুঁকে পড়েন হিমুর পক্ষে। অপরদিকে, অপেক্ষাকৃত বয়স্ক ভোটাররা পক্ষ নেন আইয়ুবের। লড়াই জমে ওঠে শ্বশুর ও তার 'বউমা'র মধ্যে। অবশেষে শ্বশুরকে হারিয়ে জয় পান 'বউমা'। হিমু সরকার জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন।
হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছি। জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। চাই সবার সহযোগিতা।
উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুল ইসলাম বলেন, নারী হিসেবে হিমু এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তার স্বামীর মৃত্যুতে এবার দল থেকে তাকেই চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়। আমার বিশ্বাস হিমু আগামীতে আরো ভালো করবে।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা বলেন, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে জেলার মধ্যে একমাত্র নারী হিসেবে হিমু সরকারকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। বর্তমান সরকারের গৃহীত নারীর ক্ষমতায়ন নীতির উজ্জ্বল দৃষ্টান্ত এটি।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


