রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১
Find us in facebook
কর অঞ্চল রংপুরে ২৯ দিনে ৮৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। যা গত বছর ছিল ৭৮ হাজার। আয়কর রিটার্ন দাখিলের গেল ২৯ দিনে ২৮ কোটি টাকা অর্জিত হয়েছে। গত বছর একই সময়ে অর্জিত অর্থের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রংপুর কর ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন রংপুর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।
জাতীয় আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল রংপুর অনুষ্ঠানের আয়োজন করে। ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দিব’ স্লোগানে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের আজ সমাপনী দিন।
এ প্রসঙ্গে কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, লক্ষ্য অনুযায়ী আজ শেষ দিনে আরও ১৪ কোটি টাকা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার প্রভাব কাটিয়ে এ বছর করদাতাদের উৎসবমুখর উপস্থিতি দেখা গেছে। প্রতি বছরের ন্যায় এবারও রংপুর কর অঞ্চলের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান। সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম।
আরও উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) সৈয়দ নূরুল হুদা, উপ-কর কমিশনার (প্রায়োগিক) রাউফুর রহমান, সার্কেল-৩ রংপুরের উপ-কর কমিশনার কর্নেলিউস কামা, সার্কেল-১৩ (বৈতনিক) এর উপ-কর কমিশনার তাজ মোহাম্মাদ তরফদার প্রমুখ।
এর আগে সকালে কর ভবন চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় আয়কর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি র্যালি কর ভবনের প্রধানফটক পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন কর কমিশনার ও অন্য কর্মকর্তারা।
এদিকে সমাপনী দিনে কর ভবন চত্বরে নানা শ্রেণিপেশার করদাতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করছেন করদাতারা। সরাসরি রিটার্ন দাখিলের পাশাপাশি অনেক করদাতাকে অনলাইনেও রিটার্ন দাখিল করতে দেখা গেছে। আবার নানা কর্ম ব্যস্ততায় এখনো অনেকে রিটার্ন দাখিল করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, রংপুর বিভাগের আট জেলার মধ্যে গাইবান্ধা ছাড়া বাকি সাত জেলা ও রংপুর সিটি করপোরেশন এলাকা নিয়ে রংপুর কর অঞ্চল। এর আওতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলা রয়েছে।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


