• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

পঞ্চগড়ে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

Find us in facebook

পঞ্চগড়ে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহন হয়েছেন।

স্থানীয়রা জানায়, রাশেদুল ও শাহিন মোটরসাইকেলে জগদল এলাকা থেকে পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা রিফাদুজ্জামান বাবু ও জনির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদুল ও বাবুর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক রাশেদুল ও বাবুকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here