মিঠাপুকুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মজুরি কম
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১
Find us in facebook
মিঠাপুকুরের বলদীপুকুর ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ার বাসিন্দা কার্মিলা মিনজি (৫০)। প্রতিবন্ধী স্বামী ও তিন সন্তানকে নিয়ে তার সংসার। বড় মেয়ে উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করেছে। মেজো মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি ও ছোট ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র। গোটা পরিবারের ভরণ-পোষণ সবকিছু কার্মিলা মিনজির শ্রমের ওপর নির্ভরশীল।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিশ্রম দিয়েও অভাব-অনটন পিছু ছাড়ছে না তার। বছরের বেশির ভাগ সময় কাজ পান না কার্মিলা মিনজি। তখন স্বল্প মূল্যে শ্রম দিতে হয় স্থানীয় কৃষি কাজে। এছাড়াও, রয়েছে পুরুষের তুলনায় নারীদের শ্রমের মূল্যের ফারাক। এমন পরিস্থিতি শুধু কার্মিলা মিনজিরই নয়। ঐ এলাকায় সব নৃগোষ্ঠী নারী শ্রমিকদের দশা প্রায় একই। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুর এলাকায় প্রায় হাজার দুয়েক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। কৃষিকাজ ও শ্রম দিয়ে চলে তাদের সংসার।
সরজমিনে বলদীপুকুর মাজার এলাকায় গিয়ে দেখা গেছে, একটি সবজিখেতে কাজ করছিলেন ১২ জন নৃগোষ্ঠীর নারী শ্রমিক। এ সময় কথা হয় বলদীপুকুর মিস্ত্রিপাড়ার ভারতী কুজুরের সঙ্গে। তিনি বলেন, ‘হামার জমি নাই। মানুষের জমিত কাজ করি খাই। এখন মজুরির দাম নাই। বিকালে এই ক্ষ্যাতোত আসছি, ঘণ্টায় ২০ ট্যাকা (টাকা) ধরি তিন ঘণ্টায় ৬০ ট্যাকা পাম।’ আরেক জন নৃগোষ্ঠী নারী শ্রমিক সূচিত্রা খালকো বলেন, ‘হামার মজুরির দাম নাই। পুরুষ ৪০০-৫০০ ট্যাকা হইলে, হামার ২০০-২৫০ ট্যাকা। হামরা নারী হওয়ার কারণে দাম কম।’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা এখন বেশির ভাগ সময় স্বল্প মূল্যে খণ্ডকালীন কাজ করছেন। ঝর্ণা লাকড়া তাদের মধ্যে এক জন। তিনি বলেন, পুরুষের তুলনায় নারীদের মজুরি কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মিঠাপুকুরের ১৭ ইউনিয়নের ১৭ হাজার ৮৯৭ জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন বাস করছে। এর মধ্যে রাণীপুকুর, দুর্গাপুর ও বড় হযরতপুর ইউনিয়নে তাদের সংখ্যা বেশি। মিঠাপুকুর উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন সংগঠনের সভাপতি মোহন লাল কুজুর বলেন, কৃষি উন্নয়নে অবদান বাড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের। কৃষি-বিষয়ক বিভিন্ন কর্মশালায় তাদের কৃষি শ্রমিক হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদানসহ ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নারী শ্রমিকরা মজুরির মূল্য কম পান শুনেছি। মূলত নারী শ্রমিকরা অল্প টাকায় কাজ করতে রাজি হয়ে যান। এ সুযোগটাই কাজে লাগান গ্রোয়ার্সরা। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, তাদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) প্রধানমন্ত্রীর উপহারের ৫০টি ঘর দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করছে সরকার। এছাড়াও, নানাবিধ সাহায্য-সহযোগিতা অব্যাহত রয়েছে।
পুরুষের তুলনায় নৃগোষ্ঠী নারী শ্রমিকদের কম মূল্য পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নারী-পুরুষ সমান মূল্য পাওয়ার কথা। নারীদের শ্রমের মূল্য কম, বিষয়টি আমার জানা নেই।’
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



