ফেসবুক সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় এড়াতে পারে না: হাছান মাহমুদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১
Find us in facebook
ফেসবুক সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোশ্যাল মিডিয়ার বিষয়ে তিনি বলেন, কুমিল্লার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এ ঘটনা বিস্তৃত হয়ে সারাদেশে এ পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও সোশ্যাল মিডিয়ার কারণে ঘটেছে। রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি ২০১৯ সালে যুক্তরাজ্যে গিয়েছিলাম। সেখানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর বিষয় নিয়ে বসেছিলাম। ইউরোপে একটি জরিপে উঠে এসেছে যে, ইউরোপের ৮০ ভাগ মানুষ মনে করেন সোশ্যাল মিডিয়া অনেকক্ষেত্রে গণতন্ত্রের জন্য হুমকি, সমাজের শান্তির জন্য হুমকি।
ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপের পার্লামেন্টারি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া হয় এবং এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। নাসিরনগর, কক্সবাজারের রামুর ঘটনা সোশ্যাল মিডিয়ার কারণেই ঘটেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছি আপনারা কী ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জানিয়েছেন পার্সনকে খুঁজে পাওয়া কঠিন। পার্সন পরিচয় লুকিয়ে পোস্ট দেয় কিংবা বিদেশ থেকে পোস্ট দেয়। উই ফাইন্ড অথরিটি, সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার। যেসব ঘটনা ঘটেছে সেটির দায় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এটি নিয়ে ভাবার বিষয় আছে। শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী এটি উদ্বেগ তৈরি করেছে।
মন্ত্রী বলেন, ফোনের সিম কিনতে গ্রাহকের আইডি কার্ড লাগে, একজন ব্যক্তি কয়টি সিম পাবে সেটিও নির্ধারণ করা আছে। একটি কর্পোরেট হাউজ কয়টি সিম পাবে সেটিও নির্ধারণ করা আছে। সরকারের পক্ষ থেকে অনেক আগেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাংলাদেশেও আইডি কার্ড দিয়ে যেন ফেসবুক আইডি খুলতে পারে, সেটি করার জন্য বলা হয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি। যারা ফেসবুকে চাকরি করেছেন তারা চাকরি ছেড়ে দিয়ে এসে বলছেন যে, সোশ্যাল মিডিয়ার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ার সাবেক কর্মকর্তার বক্তব্য তারা ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও নিজেদের লাভটাকে বেশি গুরুত্ব দেয়।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


