শয়তানের চোখে পড়ে গিয়েছ, আরিয়ানকে বললেন হৃত্বিক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১
Find us in facebook
গত শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে গুপ্ত অভিযান চালায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এ পার্টি থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানসহ আরও অনেককে আটক করে তারা।
মাদককাণ্ডে গ্রেপ্তারের পর বলিউডের অনেকেই শাহরুখ এবং আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। এবার প্রকাশ্যে আরিয়ানের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন হৃত্বিক রোশন।
চিঠিতে হৃত্বিক লেখেন, 'আমার প্রিয় আরিয়ান, জীবনে এই যাত্রাপথ বড়ই অদ্ভূত। এখানে অনিশ্চয়তার মধ্যেই দুর্দান্ত কিছু লুকিয়ে রয়েছে। জীবন তোমার দিকে কখনওই একটি বাঁকা বল ছুঁড়ে দেবে, কিন্তু ঈশ্বর করুণাময়। তিনি কেবল কঠিনতম খেলোয়াড়দের সবচেয়ে কঠিন বল দেন। তোমাকে বুঝতে হবে তুমি স্পেশাল, এই খেলায় তাই তিনি তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। এই সবকিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিও না। তোমার ভেতরে দয়া, করুণা, ভালবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলিকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে।'
হৃত্বিক আরও লেখেন, 'তোমাকে ছোট থেকে চিনি। আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার। আমাকে বিশ্বাস কর, এই বিন্দুগুলো যখন এক করবে, তখন দেখবে সবটাই অর্থপূর্ণ হবে।'
হৃত্বিকের ভাষ্য, 'শয়তানের চোখে পড়ে গিয়েছ, নিজেকে শান্ত রাখো, আর সবকিছু দেখতে থাকো। এই মুহূর্তে তোমার ভেতরে টম তৈরি হচ্ছে। আর কিছুদিন পরই টমের জীবনে সূর্য উঠবে। তবে তার আগে অন্ধকার পথ দিয়ে হাঁটতে হবে। নিজের ওপর ভরসা রেখো, তোমার ভিতরেই আলো আছে। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।'
শাহরুখের এই চরম বিপদের সময় চলচ্চিত্রজগতের তারকাদের পাশাপাশি অগুণিত ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। একাধিক বলিউড তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন প্রকৃত সত্য না আসা পর্যন্ত আরিয়ান খানকে যেন দোষী করা না হয়।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


