ভোট দেবেন ৩০ লাখ নতুন ভোটার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৩০ লাখ নতুন ভোটার। তারা প্রথমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এবারের ভোটার তালিকা হালনাগাদে তারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আগামী বছরের ২ মার্চ তাদের নাম যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি। সেই তালিকা দিয়েই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুনদের যুক্ত করে ও মৃতদের বাদ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ভোটার দাঁড়াবে প্রায় ১১ কোটি ৬০ লাখের মতো; তবে তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রকৃত ভোটার সংখ্যা জানা যাবে।
আগামী বছরের শেষে কিংবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এক্ষেত্রে আগামী বছরের নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করা হতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, আগামী বছরের ২ জানুয়ারি নতুন ভোটারদের যুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করবে ইসি। ২ থেকে ১৭ জানুয়ারি সংশোধনীর সময় দেওয়া হবে। পরে ২০২৩ সালের ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে; তফসিল ঘোষণার সঙ্গে সংসদীয় আসন অনুযায়ী ৩০০ এলাকার তালিকা প্রস্তুত করছে কমিশন।
এবার ভোটার তালিকা হালনাগাদে ১৫-১৭ বছর বয়সী এবং ভোটারযোগ্য বাদ পড়া মিলিয়ে প্রায় ১ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২০২৩ সালে প্রায় ৩০ লাখের মতো নতুন যারা ভোটার তালিকাভুক্ত হবেন; তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বাকিরা ২০২৪ ও ২০২৫ সালে আঠার বছর বা তার বেশি বয়সী হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ৭০ লাখের মতো ভোটার যুক্ত হবে। গত ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে চার ধাপে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। এ সময় বর্তমান ভোটার তালিকা থেকে বাদ দিতে মৃতদের তথ্য সংগ্রহও করা হয়েছে; এবার মৃত ভোটারের সংখ্য প্রায় ২০ লাখের মতো। মধ্য ডিসেম্বরে হালনাগাদের নতুন ভোটারদের ছবি তোলা, ১০ আঙুলের ছাপ, আইরিশসহ বায়োমেট্রিক নিবন্ধন শেষ হবে। এদিকে হালনাগাদ চলাকালে রোহিঙ্গাদের ভোটার হওয়ার অভিযোগে ঢাকা, চট্টগ্রামসহ পাঁচটি এলাকায় মামলা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইসি কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘মাঠ পযায়ে একীভূত তথ্য অনলাইনে সব সময় আপডেট করা হচ্ছে। এখন পর্যন্ত ১ কোটির মতো ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ছবিসহ সবাইকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর খসড়া তালিকা ও চূড়ান্ত হওয়ার পর প্রকৃত ভোটার নিশ্চিত হবে। তিনি জানান, প্রতিবছর ২.৫% হারে নতুন ভোটার যুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও তিন বছর মিলিয়ে এবার তথ্য সংগ্রহ ‘টার্গেট’ ছাড়িয়েছে। প্রায় ৮ ভাগের এর উপরে হতে পারে। তিন বছরের (১৫-১৭ বছর) অনেকের তথ্য নেওয়া হলেও ২ মার্চ চূড়ান্ত তালিকায় যারা যুক্ত হবে তারাই আগামী দ্বাদশ সংসদ ভোট দিতে পারবেন।
সর্বশেষ ২০২২ সালের ২ মার্চ দেশের মোট ভোটারের সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া থাকায় বর্তমানে এখন ভোটার সংখ্যা আরও কয়েক লাখ বেশি রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন, নতুনদের যুক্ত করে ও মৃতদের বাদ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ভোটার দাঁড়াবে প্রায় ১১ কোটি ৬০ লাখের মতো হতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, তথ্য সংগ্রহ হয়েছে ১,০২,১৪,৩০৪ নাগরিকের (৮.৮৯%)। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৮ লাখের মতো এবং নারী ৪ কোটি ৯৩ লাখের বেশি। আর হিজড়া দুই সহস্রাধিক নাগরিক। মৃত ভোটারের তথ্য সংগ্রহ হয়েছে ২০ লাখের মতো। যার মধ্যে পুরুষ ১১,৮২,০২৩ এবং নারী ৮,৩৫,৪৭৩।
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


