যশোর থেকে আজ নির্বাচনী প্রচার শুরু শেখ হাসিনার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর থেকে আজ ‘নির্বাচনী প্রচারে’ নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অধিকাংশ জেলাতেই জনসভা করার প্রস্তুতি রয়েছে তাঁর।
প্রায় পাঁচ বছর পর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন। আগামী নির্বাচনের আগে এটিই হবে তাঁর ঢাকার বাইরে প্রথম জনসভা। সে কারণে এ জনসভা কেন্দ্র করে যশোরসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ইতোমধ্যে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের সঙ্গে পাশের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ একীভূত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে যশোর পৌর পার্ক। স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল নৌকামঞ্চ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয়ও বড় পর্দায় সরাসরি দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। জনসভা সফল করতে কয়েকদিন ধরেই আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের কেন্দ্রীয় নেতারা যশোরে অবস্থান করে প্রস্তুতি কাজ তদারক করছেন। সবশেষ গতকাল জনসভাস্থল কয়েক দফা পরিদর্শন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম মিলন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ এমপি, সাইফুজ্জামান শিখর এমপি, যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।
মঞ্চ পরিদর্শনে এসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যশোরসহ আশপাশ এলাকার কোনো মানুষ ঘরে থাকবে না। তারা বৃহত্তর যশোরের উন্নয়নে রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কথা শুনতে আসবে। জনসভায় ১০ লাখ লোকের সমাগম হবে। প্রেসিডিয়ামের আরেক সদস্য আবদুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর থেকে শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু হচ্ছে।
গতকাল সরেজমিন যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন। নৌকার আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরি। পুরো মঞ্চ লাল গালিচার আদলে সাজানো। প্রধানমন্ত্রীর জনসভার ব্যাকস্ক্রিন করা হচ্ছে চারুকলার ছাত্রদের দিয়ে। জনসভামঞ্চ ছাড়াও শহরজুড়ে মাইক ও মনিটর লাগানো হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিক ৫০ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর এ মাঠেই জনাকীর্ণ এক ঐতিহাসিক সমাবেশে ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় যুদ্ধবিধ্বস্ত একটি দেশ পুনর্গঠনে জাতিকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন তিনি। ৫০ বছর পর দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করে, দেশের প্রতিটি কোনায় উন্নয়ন কর্মকান্ডের সুফল পৌঁছে দিয়ে ঐতিহাসিক সেই মাঠেই আজ ভাষণ দেবেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, আওয়ামী লীগ যশোর অঞ্চলে যে পরিমাণ উন্নয়ন কর্মকান্ড করেছে, এর আগে কোনো সরকারই তা করতে পারেনি। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে আওয়ামী লীগই ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করেছে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। ২৬২ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়েছে কপোতাক্ষ নদ। ভৈরব নদের ভরাট হয়ে যাওয়া ৯৬ কিলোমিটার খনন করা হচ্ছে ২৭২ কোটি টাকা ব্যয়ে। যশোরের দুঃখ ভবদহ সমস্যার সমাধানও হয়েছে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে। ৬২ বছরের পুরনো যশোর বিমানবন্দরকে ৩৩ কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে। ফলে এ বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর করার ক্ষেত্র অনেকটা এগিয়ে গেছে। পদ্মা সেতুর কারণে সড়ক যোগাযোগের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব হতে যাচ্ছে যশোর অঞ্চলে। যশোরের সঙ্গে আন্তজেলা সড়কগুলোর প্রায় সবই ছয় লেনের করা হচ্ছে। পদ্মা সেতুর মাধ্যমে যশোর-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালুর কাজ অনেকটাই এগিয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার কারণে যশোর অঞ্চলের সবজি ও ফুল বৃহৎ পরিসরে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকায় ৫০৩ একর জায়গার ওপর গড়ে তোলা হচ্ছে ইপিজেড। ইতোমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে। বছরের পর বছর জলাবদ্ধতায় থেকে ভবদহ এলাকার বেশির ভাগ মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। ইপিজেড হলে এ এলাকার ৫ লক্ষাধিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। ইপিজেড ছাড়াও যশোর-বেনাপোল সড়কের পাশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এর জন্যও জমি খোঁজা হচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ড আরও অর্থবহ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যশোরবাসীর আরও কিছু দাবি রয়েছে। এ দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বেশ কিছুদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে যশোরের নাগরিক সমাজ। এসব দাবির মধ্যে রয়েছে- যশোর মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপন, যশোরকে বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণা এবং যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


