প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১
Find us in facebook
করোনাকালে বিদেশফেরত প্রবাসী কর্মীদের পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংকের ৪২৫ কোটি টাকার ঋণের চুক্তি সই ও সরকার কর্তৃক ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। সেইসঙ্গে বিদেশফেরত প্রবাসীদের জন্য ৩০টি ওয়েলফেয়ার সেন্টার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের মধ্যে করোনাকালে বিদেশফেরত কর্মীদের রিইন্টিগ্রেশন প্রজেক্ট এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান সচিব।
আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, এই প্রকল্পের অধীনে আমাদের ৩০টা জেলায় ৩০টা ওয়েলফেয়ার সেন্টার চালু করা হবে। এর মাধ্যমে যারা করোনার সময়ে বিদেশ থেকে এসেছেন তারা আমাদের সহযোগিতা পাবেন। বিদেশফেরত প্রবাসীদের আমরা একটা প্রণোদনা দেবো। তাকে আমরা কতকগুলো সার্ভিস প্রোভাইড করবো আগে। সেই সার্ভিসগুলো হচ্ছে যেখানে প্রশিক্ষণ দেবে সেখানে তিনি কীভাবে প্রশিক্ষণ নেবেন, তিনি কীভাবে আত্মকর্মসংস্থানে নিযুক্ত হবেন, তিনি কিভাবে ব্যাংক লোন পাবেন ইত্যাদি। এছাড়া ২৫ হাজার ৫০০ প্রশিক্ষণ সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা করা হবে। তার খরচ তাই এই প্রকল্প থেকেই বহন করা হবে। এই সার্টিফিকেট দিয়ে তিনি বিদেশে যেতে পারবেন, দেশেও কাজ করতে পারবেন।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমাদের বেশ কয়েকটি উদ্দেশ্য হাসিল হবে। একটা হচ্ছে বড় একটা ডাটাবেজ তৈরি হবে। কারা কারা দেশে ফিরেছেন তাদের একটা প্রোফাইল তৈরি হবে এবং ভবিষ্যতে তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা আমরা দিতে পারব। আমাদের ওয়েলফেয়ার কল্যাণ বোর্ডের সক্ষমতা বাড়বে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, আপাতত ৩০টা জেলায় ওয়েলফেয়ার সেন্টার স্থাপিত হবে। পরবর্তীতে আমরা অর্গানিকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবো। যাতে প্রকল্প চলে যাওয়ার পরেও বিভিন্ন জেলায় বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকায় আমাদের ওয়েলফেয়ার সার্ভিসগুলো বহাল থাকে। এটাই আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর। আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই প্রকল্প চালু করতে পারব।
তিনি বলেন, আমাদের গণমাধ্যমে স্বাভাবিক যে তথ্য এসেছে গত দুই বছরে চার লক্ষাধিক লোক দেশে ফেরত এসেছেন। তাদের অনেকে আবার চলেও গেছেন। প্রকৃত অর্থে বাংলাদেশে এখন কতজন বিদেশফেরত আছেন, তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। এই প্রকল্প শেষে আমরা কম্প্রিহেনসিভ ডাটাবেজ পাব যে, কারা কোথা থেকে এসেছেন। কত দিন ছিলেন, কেন গিয়েছিলেন, কেন ফিরে এসেছেন, কী কাজ করেছেন, কী কাজ এখানে করতে চান সেই ডাটাবেজ আমরা এখানে পেয়ে যাব।
তিনি জানান, ৩০টা এলাকায় এই প্রকল্পটি হবে; কিন্তু পুরো ৬৪টি জেলা কভার করবে। প্রকল্পের মাধ্যমে দুই লাখ বিদেশ ফেরতকে ১৩ হাজার ৫০০ করে টাকা দেয়া হবে। যদিও এটা কোনো বড় অ্যামাউন্ট না। তবে এটার মাধ্যমে মানুষের মধ্যে একটা প্রণোদনা হিসেবে কাজ করবে বলে জানান তিনি। এছাড়াও ২৫ হাজার লোক ট্রেনিং পাবেন। তবে যিনি টাকাটা পাবেন তিনি প্রশিক্ষণ পাবেন না। প্রশিক্ষণের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



