চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো ব্রাজিল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩
Find us in facebook
কনমেবল অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে আজ ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হারায় আলবেলিস্তেদের জন্য ব্রাজিলের ম্যাচটি ছিল বাঁচা-মরার। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পেরে উঠলো না আর্জেন্টিনা। ৩-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল অনুর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার যেখানে দুই হার, ব্রাজিলের সেখানে টানা দ্বিতীয় জয়।
প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়ে যায় জুনিয়র সেলেকাওরা। অবশ্য পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরো বাড়ায় ব্রাজিল। অবশ্য যোগ করা সময়ে গোল করে পরাজয়ের ব্যবধানটা কমায় আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে গোল করেন গুইলার্মো বিরু, আন্দ্রে সান্তোস ও ভিটর রোকে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যাক্সি গনজালেজ।
এ ম্যাচে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ এখনো আছে আর্জেন্টিনার সামনে। পরের দুই ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এবং কলম্বিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল তাদের নিজ নিজ ম্যাচে হারলে সুযোগ থাকবে আলবিসেলেস্তেদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ৬টি দল উঠবে পরের গ্রুপ পর্বে। সেই ৬টি দলের মধ্য থেকে যারা সেরা হবে তারাই হবে চ্যাম্পিয়ন। প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলবে। এরইমধ্যে প্যারাগুয়ে ও কলম্বিয়া তিন ম্যাচ খেলে ফেলেছে। আর আর্জেন্টিনার ও ব্রাজিল খেলেছে ২টি করে ম্যাচ।
এই জয়ে গ্রুপ এ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা প্যারাগুয়ে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। কলম্বিয়া ২ ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। আর্জেন্টিনার অবস্থান চতুর্থ।
আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৬ জানুয়ারি পেরুর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আর শেষ ম্যাচ খেলবে আগামী ২৮ জানুয়ারি কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


