• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

নীলফামারীর ডোমারে স্বাস্থ্য বিভাগের অভিযানে চার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. আল আমিন রহমান।

এসময় সরকারি নিয়ম না মানা এবং লাইসেন্স ও নিবন্ধন না থাকায় আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে ডা. রায়হান বারী বলেন, দেশব্যাপী স্বাস্থ্য সেবায় জনগনের আস্থা বাড়ানো এবং অবৈধ ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ১০টি শর্ত আরোপসহ যে অভিযান চলছে এই অভিযান তারই অংশ।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী সাতদিনের মধ্যে তা পূরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here