ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪
Find us in facebook
ইরানের ইসফাহান শহরের আকাশে শুক্রবারের বিস্ফোরণের ঘটনাকে অনেক সূত্র ইসরায়েলি হামলা বলে উল্লেখ করলেও কিন্তু ইরান একে এখনও ইসরায়েলি হামলা বলে স্বীকার করেনি। ইরানের গণমাধ্যম ও কর্মকর্তারা ওই ঘটনাকে ছোট আকারের বিস্ফোরণ বলে বর্ণনা করছেন।
তারা বলছেন, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পর ইসফাহান নগরে তিনটি ড্রোন আঘাত হানে। তারা এ ঘটনা ইসরায়েলির হামলা না বলে বরং ‘অনুপ্রবেশকারীদের’ হামলা বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইরান এ হামলার পাল্টা জবাব না দেওয়ার কথা জানিয়েছে।
ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ ঘটনার জন্য তাদের ইসরায়েলে হামলার কোনো পরিকল্পনা নেই।
ইরানের এমন অবস্থানের পর আঞ্চলিক যুদ্ধের শঙ্কা অনেকটা কেটে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সীমিত আকারে হামলা এবং ইরানের নিরুত্তাপ জবাব—সব মিলিয়ে মনে হচ্ছে, কূটনৈতিক উদ্যোগ সফল হয়েছে। গত শনিবার ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা প্রশমনে কাজ করছিলেন কূটনীতিকেরা।
যদিও এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইরানের নজিরবিহীন হামলার পর ইসরায়েল আগে থেকেই তেহেরানে হামলার হুশিয়ারি দিয়ে আসছিল।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েল হামলা চালানোর পর দীর্ঘদিনের দুই শত্রু রাষ্ট্র মুখোমুখি অবস্থানে চলে আসে। ওই হামলায় ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ অন্তত সাতজন নিহত হয়েছিলেন।
ওই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েল ও তার মিত্ররা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল।
যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য মিত্র তখন থেকে পাল্টা হামলা না চালানোর পক্ষে অবস্থান নেয়। চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেম সফর করেন। পশ্চিমা বিশ্ব ওই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দেয়।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



