মেসির ক্ষমা চাওয়ার দাবিতে চাকরিচ্যুত দেশটির ক্রীড়া কর্মকর্তা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪
Find us in facebook
সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালসহ টানা তিনটি মেজর শিরোপা জিতেছে আর্জেন্টিনা দল। সাফল্যের সেই আনন্দকে সঙ্গী করে দলটির ফুটবলাররা গেয়েছিলেন বর্ণবাদী গান। দেশটির ক্রীড়া বিষয়ক ‘আন্ডার-সেক্রেটারি’ জুলিও গারো মনে করেন এই গানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারই ধারাবাহিকতায় লিওনেল মেসি ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এরপরই তাকে চাকরিচ্যুত করেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।
গত রোববার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে স্ক্যালোনি শিষ্যরা। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আর্জেন্টিনা দলের টিম বাসে উদ্যাপনের একটি ভিডিওতে ফ্রান্সকে নিয়ে বানানো বর্ণবাদী গানটি শোনা যায়। যে ভিডিওটি আবার পোস্ট করা হয়েছিল চেলসি তারকা ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। কিন্ত সেই গানে মেসির উপস্থিতি না থাকলেও হুলিও গারো তাকেও ক্ষমা চাইতে বলেছেন।
বুধবার (১৭ জুলাই) আর্জেন্টিনার একটি রেডিওতে গারো বলেছিলেন, 'জাতীয় দলের অধিনায়ক এবং এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের গৌরবময় দেশকে বাজে পরিস্থিতির মুখোমুখি করছে।' গারোর করা এই মন্তব্য ভালোভাবে গ্রহন করেননি আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
পরবর্তীতে দেশটির অফিসিয়াল সরকারি এক্স অ্যাকাউন্টে করা পোস্টের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়া হয়। সে পোস্টে উল্লেখ করা হয়, 'প্রেসিডেন্টের অফিস থেকে জানানো যাচ্ছে যে, বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুইবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল অথবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকবেন না।'
চাকরিচ্যুত হওয়ার পরই গারো তার এক্সে করা পোস্টে এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে লিখেছেন, 'আমার কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি দুঃখিত। আমার উদ্দেশ্য এটা ছিল না। কিন্ত আমি সর্বদা যেকোনো ধরনের বর্ণবাদের বিপক্ষেই থাকব।'
এর আগে বর্ণবাদী এই গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কিন্ত ক্ষমা চেয়েও রেহাই পাচ্ছেন না এই ফুটবলার। গতকাল এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


