• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার রানীরঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, হলুদ রঙের সালোয়ার এবং সবুজ-সাদা রঙের কামিজ পড়া মধ্যবয়সী এক নারীর অর্ধ গলিত মরদেহ টাঙ্গন নদী থেকে উদ্ধার হরা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, নদীর উজান থেকে মরদেহটি পানিতে ভেসে এসেছে। এখনো নাম-পরিচয় জানা যায়নি।

Place your advertisement here
Place your advertisement here