দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
Find us in facebook
দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে। এজন্য তিনদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ সতর্কবার্তা জানিয়েছেন।
তিনি বলেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়, শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



