• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

Find us in facebook

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুহিদ ইসলাম (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে মাগুড়া পীরপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহিদ ওই গ্রামের মতিন মিয়ার ছেলে। সে স্থানীয় সোনামণি আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় জানালার পাশে দাঁড়িয়ে ছিল মুহিদ। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সঙ্গে সঙ্গেই মারা যান মুহিদ। পরে স্বজনরা ঘরে এসে দেখেন তার নিথর দেহ মাটিতে পড়ে আছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল।

Place your advertisement here
Place your advertisement here