টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
Find us in facebook
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কৃষি ও জলবায়ু পরস্পর সম্পর্কযুক্ত। জলবায়ু নিরপেক্ষ টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত ‘কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ কম হওয়া সত্ত্বেও কৃষিতে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, ১৯৯৬ সাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট চালু করেছে। কৃষকদের অর্থনীতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বর্তমান সরকার নিরলস চেষ্টা করে যাচ্ছে।
স্পিকার বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধিসহ কৃষিপণ্য বিপণন ও বাজারজাতকরণে যুগান্তকারী সাফল্য এসেছে। আধুনিক কৃষিতে পোকামাকড় নিধনসহ বিষমুক্ত বিভিন্ন সবজি ও ফল উৎপাদনে প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, কৃষি পণ্যের সঠিকভাবে সংরক্ষণ ও যথাযথ মূল্য নিশ্চিত করার জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আবহাওয়া ও জলবায়ু উপযোগী ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। এজন্য গবেষক থেকে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে। জনসচেতনতাই টেকসই উন্নয়নের পথকে সুগম করতে পারে।
স্পিকার এ সময় বৈশ্বিক তাপমাত্রা কমাতে নদী দূষণ প্রতিরোধ ও পরিকল্পিত বনায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদেকুজ্জামান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং রংপুর জেলার পুলিশ সুপার মে. ফেরদৌস আলী চৌধুরী।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



