অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
স্বামীকে না পেয়ে শূন্যহাতে ভারতে ফিরে গিয়েছিলেন ভারতীয় নারী রিয়া বালা (৩২)। চারদিনের মাথায় আবার বাংলাদেশে চলে আসেন তিনি।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করেন। তবে এবার বাংলাদেশে তার জন্য শ্বশুরসহ স্বামীর পরিবারের লোকজন ইমিগ্রেশন চেকপোস্টে অপেক্ষায় ছিলেন।
এদিকে ভারতীয় ওই নারীর আবারও দেশে আসার খবরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরীসহ সংশ্লিষ্টরাও ইমিগ্রেশনে উপস্থিত হন। পরে শ্বশুর শ্রী নিখিল চন্দ্র রায় উপজেলা প্রশাসনের কাছে ভারতীয় ওই নারীকে পুত্রবধূ হিসেবে ঘরে তোলার লিখিত অঙ্গীকার দিয়ে বাড়ি নিয়ে যান।
গত ২৯ ডিসেম্বর স্বামীর খোঁজে বাংলাদেশে আসেন ভারতীয় নারী রিয়া বালা। কিন্তু তার আসার খবর পেয়ে গা ঢাকা দেন স্বামী বিটু রায়। এক পর্যায়ে তার নিরাপত্তার কথা উপজেলা প্রশাসনকে জানালে গত ২ ডিসেম্বর তাকে তেঁতুলিয়া মডেল থানায় নারী-শিশু সেলে রাখা হয়। পরদিন ৩ ডিসেম্বর রিয়া বালা ভারতে ফেরত যেতে সম্মত হলে তাকে পাঠিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ভারতের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার শ্যামল কান্তির মেয়ে রিয়া বালার সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় বাংলাদেশি যুবক পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে বিটু রায়ের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে বিটু রায় ভারতের জলপাইগুড়িতে গিয়ে প্রেমিকা রিয়া বালার সঙ্গে দেখা করেন এবং গত ২১ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শিকারপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে রিয়া বালাকে বিয়েও করেন।
বিয়ের পর প্রায় একমাস ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন বিটু। এরপর দেশে ফিরে রিয়া বালার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় স্বামীর খোঁজে বাংলাদেশে আসেন রিয়া বালা।
নববধূ রিয়া বালা বলেন, বিটু রায়কে বিয়ের পর একমাস ভাড়া বাড়িতে ছিলাম। কিন্ত কৌশলে দেশে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বিটু। আমি স্বামীর খোঁজে বাংলাদেশে গিয়ে তার বাড়িতে থাকতে না পেরে ভারতে ফিরে যাই। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সম্মতিতে আবার এসেছি। তবে এবার আমাকে নিতে শ্বশুরসহ তার পরিবারের লোকজন এসেছেন।
শ্বশুর শ্রী নিখিল চন্দ্র বলেন, ছেলে বাড়িতে ছিল না। তার সঙ্গে যোগাযোগও হচ্ছিল না। এজন্য তাকে বাড়িতে রাখা সম্ভব হয়নি। তবে এখন ছেলের সঙ্গে কথা হয়েছে। সে খুলনা থেকে আসছে। আর আমরা নববধূকে নিয়ে বাড়ি আসছি।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বুধবার বিকেলে ভারতীয় ওই নারী বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে উপজেলা প্রশাসনের কাছে অঙ্গীকারপূর্বক শ্বশুরবাড়ির লোকজন তাকে বরণ করে বাড়িতে নিয়ে যান।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


