• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

সৈয়দপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ (হাইব্রিড ও উফশী) বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তপন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা, মমিনুর মোস্তফা জামান, মাহবুুুবর রহমান, মেহেদী হাসান, অনিমেষ কুমার দাস, মোস্তাকিম রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষণীরা।

পরে প্রধান ও বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের হাতে বিনামূল্যে দুই ও পাঁচ কেজি করে বোরো ধানের ( হাইব্রিড ও উফশী) বীজের প্যাকেট তুলে দিয়ে বীজ বিতরণের উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে। এদের মধ্যে ২ হাজার ১০০ জন কৃষককে বোরো (হাইব্রিড) ধানের বীজ এবং ২ হাজার জন কৃষককে বোরো (উফশী) ধানের বীজ দেওয়া হবে। বোরো হাইব্রিড আবাদের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ২ কেজি ধান বীজ এবং বোরো (উফশী) আবাদের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

Place your advertisement here
Place your advertisement here