সীমান্তে পরিত্যক্ত ৪ কেজি সোনা উদ্ধার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৮৬ গ্রাম ওজনের (৩৯১ ভরি ৪ আনা) পাঁচটি বিভিন্ন আকারের স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গিঁরাগাঁও বিওপিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।
মঙ্গলবার সকালে গিঁরাগাঁও ক্যাম্পের সদস্যরা সীমান্তের রমজান পাড়া থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১০ নম্বর মেইন পিলারের কাছে জমিতে কাটা ধানের আঁটি বাঁধছিলেন ৩-৪ জন ব্যক্তি। বিজিবির গিঁরাগাঁও বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ হয়। বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে ধানের আঁটির নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে পাঁচটি বিভিন্ন আকারের স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট বার পাওয়া যায়। এসব বার ও বিস্কুট বারের ওজন ৪ কেজি ৮৬ গ্রাম (৩৯১ ভরি ৪ আনা)।
তিনি বলেন, আমরা স্বর্ণের বারগুলো পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টিতে একটি স্বর্ণের দোকানে নিয়ে পরীক্ষা করি এবং সোনাগুলো আসল বলে নিশ্চিত হই। আমরা জমির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। সোনা পাচারে জড়িতদের শনাক্তে কাজ করছি আমরা। এ ঘটনায় আটোয়ারী থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। স্বর্ণের বারগুলো থানায় জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর রিয়াদ, গিঁরাগাঁও ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ ও ১৯ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে দুই দিনে ২২ কেজি ২৯ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার ও জুয়েল নামে এক চোরাকারবারিকে আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া ক্যাম্পের সদস্যরা।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


