তেঁতুলিয়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতন সইতে না পেরে সবুরা খাতুন (৪৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সবুরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার কাশিম উদ্দিন ওরফে হুলুর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ২২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেবনগর ইউনিয়নের কামাতপাড়া এলাকার ফজলে করিমের মেয়ে সবুরা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে ভজনপুর ইউনিয়নের ভূতিপুকর এলাকার নসির উদ্দিনের ছেলে কাশিম উদ্দিন হুলু। বর্তমানে তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলতো। কয়েকবার শালিসও হয়েছে।
গত রবিবার ভাইয়ের বাড়িতে যাওয়ার আবদার করায় তাদের মধ্যে আবারও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাশিম তাকে মারধর করে। রাগে ক্ষোভে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সবুরা। পরে তাকে আবারো মারধর করার সময় তার অবস্থার অবনতি হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
সবুরার ভাই খাদেমুল ইসলাম বলেন, কাশিম অকারণে আমার বোনকে মারধর করতো। সেদিন আমার বাড়িতে আসতে চাওয়ায় তাকে প্রচন্ড মারপিট করে। রাগে ক্ষোভে আমার বোন আত্মহত্যার জন্য বিষ পান করে। এই অবস্থাতেও তাকে আবারো মারধর করা হয়। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে ভর্তি করে। আমার বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তারা মরদেহ রেখে পালিয়ে যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে মারপিটের বিষয়টি অস্বিকার করে কাশিম উদ্দিন বলেন, ভাইয়ের বাড়িতে যেতে নিষেধ করায় সে নিজেই বিষপান করেছে। তবে প্রথমিক ভাবে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ফজলুল করিম বলেন, সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে বিষপানেই তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


