তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
Find us in facebook
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের দাপট। উত্তর দিক থেকে আসা হিম বাতাস আর ঘন কুয়াশার কারণে এ জেলায় দিন দিন তাপমাত্রা হ্রাস পাচ্ছে। আর তাপমাত্রা হ্রাস পাওয়ায় জেলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ও শীতার্তরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্য সর্বনিম্ন। গেল ৫ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
সরেজমিনে দেখা যায়, এ জেলায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিকে থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে। পাশাপাশি রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে পুরো জেলা। তার পর দিন সকাল পর্যন্ত শীত ও কুয়াশায় মোড়ানো থাকে। তবে দিনের বেলা সূর্যের আলো পরিলক্ষিত হলেও তেমন সূর্যের উত্তাপ থাকে না।
এ মাঘ মাসের শীতে মানুষ কাজকর্ম তেমন একটা করতে পারছেন না। শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছেন না তারা। অন্যদিকে দিন দিন জেলার আধুনিক সদর হাসপাতালসহ বাকি চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বেড়েছে রোগীর চাপ, হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তৃপক্ষকে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও শীতের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শীত ও কুয়াশার কারণে বোরো বীজতলা, গম ও আলুখেতের ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা।
আবহাওয়া অধিদফতর বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক সমুদ্রচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নওগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে জেলা প্রশাসন বলছে, জেলার ৫ উপজেলার ৪৩ ইউনিয়নে শীতার্তদের মাঝে এ পর্যন্ত সাড়ে ৩৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে শীতার্ত মানুষের অভিযোগ, সরকারি কিংবা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করলেও তাদের ভাগ্যে জুটে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার শঙ্কা রয়েছে।
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী
- পলাশবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
- রংপুর চিড়িয়াখানায় আবারও ডিম দিয়েছে উটপাখি
- দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ
- উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
- মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর
- লাবণ্যময়ী থাকার ৫ উপায়
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো বেড়েছে
- দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
- ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
- মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা
- নতুন আতঙ্ক মাঙ্কিপক্স!
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতের সরিষা আমদানি
- ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড কামরুল হাসান
- ইউএস-বাংলা দেশের বাইরে দেশের পতাকা নিয়ে ঘুরছে: নৌপ্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
- ‘কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় বাংলাদেশের টাকা বিশ্বে ২য় স্থানে’
- বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর কল্যাণে ভাগ্য খুলছে দক্ষিণাঞ্চলের
- উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-সংস্কৃতি প্রতিমন্ত্রী
- লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
- `চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া আমাদের লক্ষ্য`
- আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
- গরমে সুস্থ থাকতে বদলান ৭ অভ্যাস
- কুড়িগ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
- ডিমলায় ১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
- যোগাসন যেভাবে বয়স কমিয়ে রাখে
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে: খাদ্যমন্ত্রী
- রানা প্লাজা ট্র্যাজেডি: অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- পিকআপ সংগঠনের নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৫০ কোটি ডলার রেমিট্যান্স যোগ করছে ফ্রিল্যান্সার: পরিকল্পনামন্ত্রী
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের



