আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ মে ২০২২
Find us in facebook
চলতি বছরের ৩০ জুন ঢাকা-কক্সবাজার রেল সংযোগ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ বছর এই রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী বছরের জুনে পর্যটন নগরী কক্সবাজার যাবে ট্রেন।
তিনি আরও জানান, যমুনার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর কাজ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে। এছাড়া আগামী ১ জুন চালু হবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এপপ্রেস ট্রেন।
রোববার রাজধানীর রেলভবনে যমুনার বঙ্গবঙ্গ রেলসেতুর সিগনালিং এবং টেলিকমিউনিকেশন ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন নুরুল ইসলাম সুজন। জাপানের ইয়াসিমা-জিএসই জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে এ চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
১৬ হাজার ৭৮০ কোটি ১৫ লাখ ব্যয়ে যমুনার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে রেলসেতুর নির্মাণকাজ চলছে। এ প্রকল্পে ১২ হাজার ১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা।
বঙ্গবন্ধু সড়ক সেতুতে ২৪ বছর ধরে সিঙ্গেল লাইনে ট্রেন চলছে জানিয়ে রেলমন্ত্রী বলেছেন, মাত্র ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে হয়। রেলের ওজনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। নির্মাণাধীন রেলসেতু হবে ডুয়েলগেজ ডাবল লাইনের।
গত ৪ মে রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত হয়েছিলেন রেলওয়ের ভ্রাম্যমান টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মন্ত্রীর স্ত্রী শাম্মী আখতার মনির চাপে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে জানা যায়। স্ত্রীর এমন কাণ্ডে সমালোচনার মুখে রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করলেও সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন। কথা বলছেন না রেল কর্মকর্তারাও।
এ বিষয়ে রেলমন্ত্রী জানান, কথা না বলতে তার তরফ থেকে বিধিনিষেধ নেই। মন্ত্রী হিসেবে তিনি সঠিক তথ্য তুলে ধরবেন। রেলের মিডিয়া সেল অত্যন্ত দুর্বল। রেলের প্রচারের জন্য কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যায় কিনা- এ বিষয়ে চিন্তা করা হচ্ছে।
ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী ভোগান্তির বিষয়ে নুরুল ইসলাম সুজন বলেন, রেল এখনও টিকিট কালোবাজারি থেকে মুক্ত হতে পারেনি। সহজ লিমিটেড মাত্র দুই মাস আগে টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। অপেক্ষা করতে চাই, দেখি তাদের সার্ভিস কতটুকু পাই।
চুক্তি সই অনুষ্ঠানে রেলসচিব ড. হুমায়ুন কবির, রেলের মহাপরিচালক ডিএন মজুমদার, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহোসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত ট্রেনে চড়তে লাগবে করোনার টিকা
করোনার কারণে প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। রোববার রেলভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। করোনা প্রটোকল মেনে ট্রেনের যাত্রী হতে দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে বলে জানিয়েছেন রেলওয়ের পরিচালক (ট্রাফিক) নাহিদ হাসান খাঁন।
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



