রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
Find us in facebook
রংপুর বিভাগে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত রোগী সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশে। এই সময়ে কোনো রোগী মারা যায়নি। মধ্যম ঝুঁকিপূর্ণ (ইয়েলো জোন) এই অঞ্চলে দিন দিন করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৪০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২৬, রংপুরের ২১, নীলফামারীর ৭, ঠাকুরগাঁওয়ের ৭, পঞ্চগড়ের ৪, লালমনিরহাট ৩ এবং কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ২ জন করে করোনা পজিটিভ হয়েছেন। বিভাগে নতুন করে আরও ৫৯ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে লালমনিরহাটের বুড়িমারী, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৩০ জন।
এর আগের দিন (রোববার) আট জেলায় ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ওই দিন ২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৭৬ শতাংশ। শনিবার বিভাগে ২২১ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই দিন শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩১ শতাংশ।
পরিচালক (স্বাস্থ্য) আরও জানান, রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৫ হাজার ৭ এবং ৩৩২ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭০- তে।
এ ছাড়া জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছে গাইবান্ধায়। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৯৬ জনের। ঠাকুরগাঁওয়ে মৃত্যু ২৫৬ ও শনাক্ত ৭ হাজার ৭২৩, নীলফামারীতে মৃত্যু ৮৯ ও শনাক্ত ৪ হাজার ৪৭৮, পঞ্চগড়ে মৃত্যু ৮১ ও শনাক্ত ৩ হাজার ৮৪২, কুড়িগ্রামে মৃত্যু ৬৯ ও শনাক্ত ৪ হাজার ৬৫৭ এবং লালমনিরহাট জেলায় মৃত্যু ৬৯ ও আক্রান্ত ২ হাজার ৭৮২ জন।
তিনি জানান, ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১০ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আট জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৬৩ জন।
এদিকে রংপুর বিভাগের আট জেলার মধ্যে তিন জেলাকে ইতোমধ্যে ইয়েলো জোন (মধ্যম ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এসব জেলাসহ পুরো বিভাগেই নতুন করে দেওয়া সরকার নির্দেশিত বিধিনিষেধের কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষের মধ্যে নেই কোনো আতঙ্ক।
এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী কোথাও চলছে না কার্যক্রম। বাধ্যতামূলক মাস্ক পরার কথা থাকলেও হাটবাজার, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ সরকারি-বেসরকারি অফিস আদালত সবখানেই তা উপেক্ষিত। স্বাস্থ্যগত সুরক্ষার নীতি অমান্য করে চলছে সভা-সমাবেশ, উৎসবসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম।
স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে কমে আসছে। তবে বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, তা উদ্বেগজনক।
একই সঙ্গে শীতকালে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী
- পলাশবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
- রংপুর চিড়িয়াখানায় আবারও ডিম দিয়েছে উটপাখি
- দেশে সন্দেহজনক মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ
- উলিপুরে ১০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
- মহামারি মোকাবিলায় বিশ্বকে এক হয়ে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর
- লাবণ্যময়ী থাকার ৫ উপায়
- সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরো বেড়েছে
- দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
- ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
- মার্কিন পরিচালকের সিনেমায় সিয়াম, সঙ্গে মিথিলা
- নতুন আতঙ্ক মাঙ্কিপক্স!
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতের সরিষা আমদানি
- ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড কামরুল হাসান
- ইউএস-বাংলা দেশের বাইরে দেশের পতাকা নিয়ে ঘুরছে: নৌপ্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত
- ‘কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় বাংলাদেশের টাকা বিশ্বে ২য় স্থানে’
- বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর কল্যাণে ভাগ্য খুলছে দক্ষিণাঞ্চলের
- উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই-সংস্কৃতি প্রতিমন্ত্রী
- লালমনিরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাচার, পলাতক স্বামী
- `চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া আমাদের লক্ষ্য`
- আগামী বছরের জুনে ট্রেন যাবে কক্সবাজার: রেলমন্ত্রী
- গরমে সুস্থ থাকতে বদলান ৭ অভ্যাস
- কুড়িগ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
- ডিমলায় ১৯৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
- যোগাসন যেভাবে বয়স কমিয়ে রাখে
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- সরকার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে: খাদ্যমন্ত্রী
- রানা প্লাজা ট্র্যাজেডি: অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- পিকআপ সংগঠনের নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ৫০ কোটি ডলার রেমিট্যান্স যোগ করছে ফ্রিল্যান্সার: পরিকল্পনামন্ত্রী
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের



