ভৈরব রেলস্টেশন: ১০ দিন আগেও পাওয়া যায় না টিকেট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টপেজ ভৈরব রেলস্টেশন। অথচ এ স্টেশনে আসনের তুলনায় যাত্রী সাড়ে সাত গুণ। অথচ টিকেট বরাদ্দ মাত্র ১০ শতাংশ। অর্থাৎ, একটি টিকেটের জন্য লাইনে দাঁড়ান ৭৫ যাত্রী।
ভৈরবে ট্রেনের টিকেট যেন সোনার হরিণ। এ স্টেশনে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী মহানগর প্রভাতি এক্সপ্রেসের যাত্রী চার শতাধিক। অথচ টিকেট বরাদ্দ মাত্র ৪৩টি। যার অর্ধেক চলে যায় অনলাইনে। এসব টিকেট আবার কিনে নেন অন্য স্টেশনের যাত্রীরা। এ অবস্থায় ১০ দিন আগে লাইনে দাঁড়িয়েও মেলে না কাঙ্খিত টিকেট। বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকেট কেটে সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে ট্রেনে চড়েন হাজারো যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, ঢাকার টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন শতাধিক যাত্রী। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাউন্টারে গিয়ে জানাতে পারছেন সিট নেই।
ভুক্তভোগী যাত্রী মিজান বলেন, ট্রেনে সিট না পেলে ভোগান্তি আরো বাড়ে। এ স্টেশনে সিট ও টিকেট বাড়াতে হবে।
ভৈরব চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, কয়েক বছর ধরে ১০ দিন আগে এসেও প্রথম শ্রেণির টিকেট পাওয়া যায় না। জরুরি প্রয়োজনে কোথাও যেতে হলে এখন আর ট্রেনে চড়ি না।
বিসিসি কর্মকর্তা আরো বলেন, এ গ্রেডের একটি স্টেশনে যাত্রী সেবার মান এমন হতে পারে না। এখানে যাত্রীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই, ওভারব্রিজ ও টয়লেটের অবস্থা জরাজীর্ণ। এমনকি রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলায় প্লাটফর্মে চুরি-ছিনতাই হচ্ছেই।
স্টেশন কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে আরো জানা গেছে, ভৈরব হয়ে প্রতিদিন ২৪টি ট্রেন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর তিন হাজারের বেশি যাত্রী এ স্টেশন দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন শুধু টিকেট বিক্রির মাধ্যমেই রাজস্ব আয় হয় সাড়ে তিন থেকে চার লাখ টাকা। যা প্রতি মাসে কোটি টাকা ছাড়িয়ে যায়। রাজস্ব আদায়ে ঢাকা বিভাগে তৃতীয় ও সারা দেশে চতুর্থ স্থানে রয়েছে ভৈরব। এরপরও স্টেশনটির সেবার মান তলানিতে। যাত্রীদের দাবি, দ্রুত ট্রেনের আসন বৃদ্ধি, সব ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনের আধুনিকায়নে পদক্ষেপ নেয়া হোক।
খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরব রেলস্টেশনে কালনী এক্সপ্রেসের পাঁচশ যাত্রীর বিপরীতে আসন বরাদ্দ মাত্র পাঁচটি, চট্টলা এক্সপ্রেসের দুইশ যাত্রীর জন্য ৮০টি, এগারো সিন্দুর গোধুলীর তিনশ যাত্রীর জন্য ৪৩টি, কিশোরগঞ্জ এক্সপ্রেসের দুইশ যাত্রীর জন্য ৪০টি, মহানগর এক্সপ্রেসের দুইশ যাত্রীর জন্য ৫০টি, মহানগর গোধুলী তিনশ যাত্রীর জন্য ৫০টি, উপবন ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসের দুইশ যাত্রীর জন্য ৪০টি আসন বরাদ্দ দেয়া হয়েছে। অর্থাৎ, প্রতিটি ট্রেনেই আসনের তুলনায় যাত্রী সাড়ে সাত গুণ।
ভৈরবের স্টেশন মাস্টার এ.কে.এম কামরুজ্জামান বলেন, আমাদের স্টেশনের মতো আর কোনো এ গ্রেডের স্টেশনে এত যাত্রী চলাচল করে না। তাই আমরা যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে আসন বাড়ানোর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



