তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
Find us in facebook
২০২৩ সালে সিটি করপোরেশন ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগেই খুলনায় তৃণমূলে মাঠ গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। দলে শৃঙ্খলা ও ঐক্য ফেরাতে জেলা পরিষদ নির্বাচনকে ‘রিহার্সাল’ (মহড়া) হিসেবে ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভুল করলে তার প্রভাব সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে পড়বে। ফলে তৃণমূলে দলের শক্ত অবস্থান গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এদিকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের ক্ষোভ দ্বিধা-দ্বন্দ্ব নিরসনে গতকাল খুলনায় বৃহৎ আকারে মতবিনিময় সভার আয়োজন করে আওয়ামী লীগ। খুলনা ক্লাবে অনুষ্ঠিত এ সভায় জেলা ও মহানগর পর্যায়ের নেতারা, সংসদ সদস্য, ৯টি উপজেলা ও ৬৮টি ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা, পৌর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ মো. হারুনুর রশীদ।
জানা যায়, সর্বশেষ খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দলীয় কোন্দলের কারণে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়। এ অবস্থায় নেতৃত্বের দ্বন্দ্ব নিরসন করতে আগেভাগেই মাঠে নেমেছেন স্থানীয় নেতারা। ইউপি নির্বাচনে বিজয়ী বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ করে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘পরীক্ষিত নেতা-কর্মীরা ভুল করলে দলীয় স্বার্থে কখনো তা মেনে নিতে হয়। ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী অনেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা যদি এখন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরের প্রার্থীদের কাছে যান। তাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’
খুলনা-৪ আসনে সংসদ সদস্য আ. সালাম মুর্শেদী জানান, ‘একটি দল (বিএনপি) নির্বাচন না করার কারণে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে ও তারা এই সুযোগটা নিয়েছে। তারাই আমাদের বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছে, তারা বিদ্রোহীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তার মানে কি আমরা জনপ্রিয়তা হারিয়েছি? তা নয়। তবে দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আমি মনে করি ইউনিয়ন পর্যায় থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘরোয়াভাবে বসতে হবে। এতে ক্ষোভ কষ্ট থাকলে নিরসন করা সম্ভব হবে।’
নেতারা বলেন, বিগত ইউপি নির্বাচনে খুলনায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের থেকেও কোনো উপজেলায় বিদ্রোহীরা বেশি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যেও ক্ষোভ থাকতে পারে। তাদের নিয়েও জ্যেষ্ঠ নেতাদের বসতে হবে।
দলে বিরোধ তৈরি করতে গোপনে ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে জেলা আওয়ামী লীগ সহসভাপতি সোহরাব আলী সানা বলেন, ‘বোগলে ইট রাখলে আপনি ও এলাকার নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি তারা ক্ষতিগ্রস্ত হব। আজকে যারা নেতার আসনে বসে আছি, পরাজিত হলে দর্শকের সারিতেও জায়গা হবে না।’
খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, দলে পদ-পদবি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুলনায় জেলা পরিষদ নির্বাচন, কেসিসি নির্বাচন ও সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আমরা তৃণমূলে দলের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিতে চাই।
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


