• মঙ্গলবার   ২৯ নভেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৫ ১৪২৯

  • || ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, হজও পূর্ণ পরিসরে হবে। মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে জানতে পেরেছি।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।

এ সময় অন্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here