ট্রেনের অনলাইন টিকেটে যত ভোগান্তি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন মৃত্যুঞ্জয় জুয়েল নামে এক যাত্রী। টিকেট কেটেছিলেন অনলাইনে। কিন্তু ট্রেনে উঠার আগে ভুলঃবশত প্রিন্টেড টিকেট বাসায় ফেলে আসেন। এরপরই ঘটে যতো বিপত্তি। রেলের আইন অনুযায়ী টিকেট প্রদর্শনে ব্যর্থ হলে প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্য স্টেশন পর্যন্ত মোট ভাড়ার দ্বিগুণ জরিমানা দিতে হয়। তার মানে ৩৮০ টাকা দিয়ে টিকেট কাটার পরও তাকে জরিমানা দিতে হয়েছে ৭৬০ টাকা।
জুয়েলের অভিযোগ, বর্তমানে রেলের টিকেট ৫০ শতাংশ যদি অনলাইনে বিক্রি করা হয়, তবে কেন টিকেট প্রিন্ট করার এই মান্ধাতা আমলের সিস্টেম এখনো চালু রয়েছে? টিকেট যদি প্রিন্টই করতে হবে, তাহলে অনলাইনে কেনার মানেটাই বা কী? আইন অনুযায়ী, যাত্রীকে অবশ্যই অনলাইনের টিকেটের পিডিএফ কপি প্রিন্ট করে ট্রেনে উঠতে হবে, অথবা কাউন্টার থেকে প্রিন্ট করাতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। কোনো যাত্রী যদি টিকেটের পিডিএফ কপি প্রিন্ট করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হয়। যদিও উন্নত বিশ্বে ডিজিটাল টিকেটই গ্রহণযোগ্য।
রেলওয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চাহিদার তুলনায় রেলওয়ের টিকেটের অপ্রতুলতা দীর্ঘদিনের। এরপরও বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যে পরিমাণ টিকেট থাকে সেগুলোর একটি নির্দিষ্ট পরিমাণ অনুরোধে ও ভিআইপিদের জন্য সংরক্ষণ (ব্লক) করে রাখা হয়। তবে টিকেট সংরক্ষণ পদ্ধতি তুলে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ভিআইপিদের জন্য সংরক্ষিত টিকেট ৪৮ ঘণ্টা আগে উন্মুক্ত করা হচ্ছে।
এরইমধ্যে রেলের অ্যাপে কিছু ফিচার যুক্ত করা হয়েছে। পিডিএফ সফট কপিতে কিউআর কোড বসানো হয়েছে, যা স্ক্যান করলেই সেই টিকেট আসল না নকল সেটা বোঝা যায়। তাছাড়া রেলের অ্যাপে টিকেট ভেরিফাই করার নতুন সুবিধা যুক্ত হয়েছে। অর্থাৎ, ফটোশপ দিয়ে টিকেট নকল করার সুযোগ শতভাগ বন্ধ হয়েছে। যাত্রী নিজের জাতীয় পরিচয়পত্র এবং রেলসেবা অ্যাপ দিয়ে নিজের টিকেটের বৈধতা প্রমাণ করতে পারেন।
অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে টিকেট কাটা গেলেও এখন পর্যন্ত অনলাইনে টিকেট ফেরত দেয়ার সুবিধা যুক্ত করেনি রেল কর্তৃপক্ষ। অর্থাৎ কোনো যাত্রী অনলাইনে টিকেট কেটে ফেরত দিতে চাইলে তাকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফেরত দিতে হবে।
এদিকে গত ২২ ডিসেম্বর থেকে টিকেট ব্লকিং বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে ট্রেনের সব টিকেট উন্মুক্ত।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান বলেন, কোটার টিকেটগুলো ব্যক্তি বিশেষ হিসেবে কত ঘণ্টা আগে রিলিজ করা হবে সেটারও নির্দেশনা দেয়া হবে। তবে টিকেট কালোবাজারিসহ নানা বিষয়ে রেল প্রশাসন কঠোর নজরদারি করছে।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



