রংপুরে দুই মেসে আগুন, শিক্ষার্থীদের সব পুড়ে ছাই
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২
Find us in facebook
রংপুর মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেসে থাকা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেডিসি রোডের লক্ষ্মী মহল ছাত্রীনিবাসের একটি বন্ধ কক্ষ থেকে বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। ওই মেসের বেশিরভাগ কক্ষে গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ তৃতীয় তলায় আগুন লাগার কারণে ছাত্রীনিবাসে অবস্থানরত শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। সেখানকার নয়টি কক্ষের মধ্যে তিনটি কক্ষের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অবকাঠামোগত তেমন ক্ষতি না হলেও শিক্ষার্থীদের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে একই এলাকার গ্রীণ হাউজ ছাত্রাবাসে রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ১১ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে দীর্ঘদিন ধরে থাকছেন। ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


