রংপুরে আলোচিত কৃষক রাজা মিয়া হত্যায় ৮ জনের যাবজ্জীবন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জুন ২০২২
Find us in facebook
রংপুরে জমির আইল নিয়ে বিরোধের জেরে আলোচিত কৃষক রাজা মিয়া নামে এক কৃষককে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বিচারক।
বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারিখ হাসান এ রায় প্রদান করেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। এ সময় মামলায় অপর ১৮ আসামিকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আনছার আলী, শামসার আলী, একই এলাকার আব্দুল মজিদের ছেলে আবু সায়েম, মফিজ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ, আব্দুস ছাত্তারের ছেলে শাহআলম, হোসেনপুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে আল আমিন, মিনাজ মিয়ার ছেলে বাদশা মিয়া, আনছার আলীর ছেলে আনিছার রহমান।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে পীরগঞ্জে একটি বিলের জমির আইলের বাঁধ নির্মাণ করাকে কেন্দ্র করে উপজেলার ভগবানপুর এলাকার কৃষক রাজা মিয়াকে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। ওই ঘটনায় নিহত রাজা মিয়ার বড় ভাই আমছার আলী ৩২ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার সাক্ষী, যুক্তির্তক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক বুধবার বিকেলে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে। অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলায় বাকি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত। মামলা চলাকালীন অবস্থায় ৩ আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টপি এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বাদীপক্ষ ন্যায্য বিচার পেয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী ও এমদাদুল হক বলেন, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



