দুই সন্তানের বাবার প্রেমে সাড়া দিয়েছে প্রতিবন্ধী কিশোরী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২
Find us in facebook
দুই সন্তানের জনকের প্রেমে সাড়া দিয়ে বাড়ি ছেড়ে বিপাকে পড়েছে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী। অপ্রাপ্ত বয়স ও অভিভাবক না থাকায় বিয়ে থেমে গেছে তার। এ অবস্থায় এখন প্রেমিকের বাড়িতেই অবস্থান করতে হচ্ছে কিশোরীকে। রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক আলমগীর হোসেন (৩০) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চর নাজিরদহ গ্রামে গিয়ে দেখা গেছে, ওই কিশোরী আলমগীর হোসেনের বাড়িতেই অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে নোয়্খাালীর সেনবাগ উপজেলায় দিনমজুরের কাজ করতে যান আলমগীর হোসেন। এ সময় সেখানে এক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আলমগীর। স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে মাস খানেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে নিয়ে পালিয়ে যান।
গত শনিবার (১২ ফেব্রুয়ারি) আলমগীর ওই কিশোরীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন। অপ্রাপ্ত কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে গেলে ঘটে বিপত্তি। কোনোভবেই দ্বিতীয় বিয়ে মেনে নিতে চাইছেন না আলমগীরের প্রথম স্ত্রী। পরে রাতে স্থানীয় লোকজন অপ্রাপ্ত ওই কিশোরীকে ও আলমগীরকে নিয়ে যান ইউনিয়ন পরিষদে। কিন্তু মেয়েটির বয়স কম হওয়ায় ও অভিভাবক উপস্থিত না থাকা এবং থানা পুলিশ অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে অপারগতা জানান পরিষদের চেয়ারম্যান। অবশেষে ওই কিশোরীকে আলমগীরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কিশোরী মেয়েটি বলে, ‘আলমগীর অবিবাহিত বলে আমাকে জানিয়েছিল। কিন্তু বাড়িতে এসে জানতে পারি তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’
নাজিরদহ গ্রামের বাসিন্দা দুদু মিয়া বলেন, ‘আলমগীর ও কিশোরীর নাকি বিয়ে হয়েছে। তবে বিয়ের কোনো কাগজপত্র নেই। এছাড়া মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। শনিবার রাতে গ্রামের লোকজন ছেলে ও মেয়েকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কোনো সমাধান করতে না পারায় অবশেষে ওই কিশোরীকে আলমগীরের জিম্মায় ছেড়ে দেনে।
তিনি আরও বলেন, বিয়ে ছাড়াই একটি মেয়ে দুদিন ধরে ছেলের বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনা শুনে চলে যায়। মেয়েটিকে উদ্ধারে কারও কোনো তৎপরতা নেই। মেয়েটির বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমার মেয়েকে প্রতারণা করে নিয়ে গেছে আলমগীর।’ তবে তিনি এ নিয়ে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ করেননি।
এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, ‘আমি ওই মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। কিন্তু বড় বউ রাজি হচ্ছে না।’
হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন, ‘গত শনিবার রাতে ছেলে ও মেয়েকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে গ্রামের লোকজন। মেয়েটি অপ্রাপ্ত হওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে অপারগতা জানায়। পরে রাতেই মেয়েটিকে ছেলে পক্ষের লোকজন নিয়ে যায়।’
কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত ) সেলিমুর রহমান বলেন, ‘মেয়েটির অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’
কে/
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



