এবার গংগাচড়ার সুবিধাবঞ্চিত চরেও যাচ্ছে বিদ্যুৎ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১
Find us in facebook
এখনো বিদ্যুৎ সুবিধাবঞ্চিত দেশের চর ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের দ্রুত এ সুবিধার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মানুষদের এ নেটওয়ার্কে আনতে প্রয়োজনে নতুন প্রকল্প গ্রহণেরও পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান।
জাতীয় গ্রিড এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে এ পর্যন্ত ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে সরকার। এবার শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্য পূরণের নির্দেশ দেন শেখ হাসিনা। রংপুর জেলার গংগাচড়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের কয়েক হাজার পরিবারের বিদ্যুৎ সুবিধার বাইরে থাকার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর দ্রুততম সময়ে চর ও প্রত্যন্ত অঞ্চলের অবশিষ্ট মানুষদের বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রত্যন্ত চর অঞ্চলের পরিবারগুলোকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে নতুন প্রকল্প গ্রহণ করতে বলেছেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- কোন বাড়ি বা পরিবার অন্ধকারে থাকবে না। তার নির্দেশনা অনুযায়ী শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনার যে লক্ষ্য সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) তথ্য অনুযায়ী, ‘‘বাংলাদেশের বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এবং চর এলাকায় সৌর শক্তির উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর জেলার রংপুর সদর ও গংগাচড়া উপজেলা এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মোট ১২ হাজার ১৭০টি সোলার হোম সিস্টেম বসানোর কথা ছিল। সেখানে নয় হাজার ৮৪৫টি সোলার সিস্টেম স্থাপন করতে সক্ষম হয়েছে বাস্তবায়নকারী সংস্থা পিডিবিএফ।
গংগাচড়ায় সর্বশেষ নির্বাচিত চার হাজার ৫০৪ জনের মধ্যে থেকে যারা কন্ট্রিবিউশনের অর্থ ও এনআইডি জমা দিয়েছেন এবং অন্যান্য শর্ত পূরণ করেছেন, চলতি বছরের জুন মাসে তাদের ৭১২ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও তালিকাভুক্ত ৯০টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করতে পারেনি পিডিবিএফ। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে তার নির্দেশে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে সেই ৯০ জনের বাড়িতে সোলার হোম সিস্টেম বসানো হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা অন্যান্য পরিবারগুলোকেও দ্রুত বিদ্যুৎ নেটওয়ার্কের অধীনে আনার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা গংগাচড়া উপজেলার অবশিষ্ট তিন হাজার ৭০৮ পরিবারকেও দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এরইমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদ উর রশীদ সফদার বলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরাঞ্চলের তিন হাজার ৭০৮ পরিবারকে কিভাবে বিদ্যুতের আওতায় আনা যায় সে লক্ষ্যে আমরা পল্লী বিদ্যুতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছি।
তিনি বলেন, যেখানে যেখানে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া যাবে সেখানে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আর যেসব প্রত্যন্ত অঞ্চলে পল্লী বিদ্যুতের লাইন টানা যাবে না সেখানে সোলার হোম প্যানেল সিস্টেম বসানোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
যেসকল প্রত্যন্ত এলাকায় গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় সেখানে সোলার হোম প্যানেল সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে সরকার।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে এখন পর্যন্ত ৬২ লাখ হোম সোলার প্যানেল বসানো হয়েছে। এসব সোলার প্যানেলের মাধ্যমে ২৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। নামমাত্র মূল্যে বিতরণ করা এসব সোলার প্যানেল সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেন ২ কোটি মানুষ।
শত ভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। লক্ষ্য অর্জনের পথে সরকার এখন পর্যন্ত জাতীয় গ্রিড এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। ২০০৯ সালে দেশে ৪৭ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা পেতো।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট। যেখানে ২০০৯ সালে এ সক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট।
বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২০০৯ সালে দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিল এক কোটি আট লাখ। বর্তমানে এ সংখ্যা চার কোটি ১৪ লাখে উন্নীত হয়েছে। এছাড়া ২০০৯ সালে সেচ সংযোগ ছিল দুই লাখ ৩৪ হাজার, বর্তমানে সেচ সংযোগ সংখ্যা চার লাখ ৪৬ হাজার।
২০০৯ সালে বিদ্যুৎ খাতে সরকারের বরাদ্দ ছিল দুই হাজার ৬৭৭ কোটি টাকা। গত ২০২১-২০২২ অর্থ বছরে বিদ্যুৎ খাতে ২৮ হাজার ৫৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



