• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

পীরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে গাঁজাসহ নজরুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) ভোরে উপজেলার শানেরহাট ইউনিয়নের বড় পাহারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম ওই গ্রামের মজু মিয়ার ছেলে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড় পাহারপুর গ্রামের নজরুর ইসলামের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করেন। পরে তার শয়ন ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার নজরুর ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বিশেষ কায়দায় মাদক লুকিয়ে রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। 

রংপুরের ডি সার্কের কামরুজ্জামান বলেন, আটক নজরুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Place your advertisement here
Place your advertisement here