• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের হারাগাছে ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে শাফি (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। 

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে হারাগাছ পৌর এলাকার দালালহাট নাম স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাফিকুল ইসলাম হারাগাছ মায়া বাজার গ্রামের আছাদালী মিয়ার ছেলে।

সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানা পুলিশ দালালহাট সাবানটারীর এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির সময় শফিকুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে ২২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা হিসাবে পরিচিত বলে স্থানীয়রা জানান। এঘটনায় হারাগাছ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

Place your advertisement here
Place your advertisement here