করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১
Find us in facebook
করোনাকালীন সংকট মোকাবিলায় রংপুরে খোলাবাজারে বিশেষ ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ১ হাজার ৫০০ ভোক্তা ৩০ টাকা দরে পাঁচ কেজি করে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবে। মূলত অসহায়, দুস্থ, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ এই কার্যক্রম শুরু করেছে সরকার।
রোববার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ স্কুল মাঠে বিশেষ ওএমএসের কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। রংপুর জেলা খাদ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সাহায্য করে আসছে। বর্তমান সংকট মোকাবিলায় খোলাবাজারে চাল ও আটা বিক্রির জন্য ওএমএস কার্যক্রম শুরু করেছে। যাতে খেটে খাওয়া মানুষ অল্প দামে এই চাল-আটা কিনতে পারেন। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারের এই বিশেষ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির অভিযোগ বরদাশত করা হবে না জানিয়ে কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, ডিলারের বিরুদ্ধে যদি এই চাল নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে এই কার্যক্রম চলুক। বিভাগের প্রতিটি জেলা ও পৌরসভা এলাকায় ওএমএসের চাল-আটা বিক্রি করা হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশষ্য মজুত রয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা প্রমুখ।
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান, রংপুর সিটি কর্পোরেশন ছাড়াও হারাগাছ, বদরগঞ্জ ও পীরগঞ্জ পৌরসভা এলাকায় ওএমএসের চাল ও আটা বিক্রি করা হবে। সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন তিনটি ট্রাকে ৭ হাজার ৫০০ কেজি চাল ও ১ হাজার ৫০০ কেজি আটা বিক্রি করা হবে। আগামী ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।
- দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আবু বকর
- বিদায় নিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার শামীমা সুলতানা
- কুড়িগ্রামে নদ-নদীর তীরে মাঠজুড়ে শুধু সাদা কাশফুলের সমারোহ
- পাটের ভালো ফলনের সঙ্গে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রংপুরের চাষিরা
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


