• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিলো ইরান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। খবর এএফপির।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানায়, এ মামলায় মোট ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের সবাই বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইশি জানান, রুহুল্লা আজামিয়া নামের ঐ সেনাকর্মীর ৩ নভেম্বর মৃত্যু হয়। ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার। অভিযুক্তদের কারো পরিচয়ই প্রকাশ করা হয়নি। অভিযুক্তরা চাইলে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজনে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করে। ঐ সময় বিক্ষোভকারীরা আজামিয়ার ওপর হামলা চালায়।

Place your advertisement here
Place your advertisement here