পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, ৯ শ্রমিক নিহত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২
Find us in facebook
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ায় একটি কয়লাখনির ভেতর বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪ জন।
বুধবার (৩০ নভেম্বর) প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলায় এ বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
ওরাকজাইয়ের জেলা কমিশনার আদনান ফরিদ জানান, ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন, বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন।
তিনি আরো জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী কর্মকর্তারা, স্থানীয় স্বেচ্ছাসেবীরা ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করে এবং নয় শ্রমিকের মৃতদেহ বের করে আনে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
কোহাটের বিভাগীয় কমিশনার মেহমুদ আসলাম ওয়াজির তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়িত্বে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মেহমুদ বলেন, “প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, খনিটির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে।”
ওরাকজাই জেলা পুলিশ প্রধান নাজির খান বার্তা সংস্থা রয়টার্স’কে জানিয়েছেন, খনি উন্নয়ন অধীদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পর ‘খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে’ বলে জানিয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের অভ্যন্তরীণ কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া পরিচিত। দেশটিতে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়। তবে এসব খনি এলাকায় দুর্ঘটনাও বেশ নিয়মিত ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রেই ভূগর্ভে সঞ্চিত গ্যাসের কারণে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, পাকিস্তানের সরকার খনি শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে বরাবরই উদাসীন। যদি নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের উন্নয়নে সরকার সচেষ্ট হতো, সেক্ষেত্রে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো যেতো বলে তাদের দাবি।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


