বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরো বেড়েছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
Find us in facebook
করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩১ লাখে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইউক্রেন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ কোটি ৭২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ২৯ হাজার।
বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৯২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২৯ হাজার ৭৫০ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৪ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ২ হাজার ২৩৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৬ হাজার ৮৪৭ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৪৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ২ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৩২ জনের।
এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৩৯৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৭ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৩১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ২৪৬ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৯৮২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজার ৩০৫ জন মারা গেছেন। একই সময়ে স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১২৫ জন।
এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৩৩১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৭ লাখ ১১ হাজার ৯৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৫ হাজার ৬০৫ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১৯৩ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৪৬৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৪০ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৪৫ জন, পোল্যান্ডে ৬৮৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮১ জন, ফিলিপাইনে ১৪৪ জন এবং কানাডায় ১২৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৬২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৭৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭২৮, মৃত্যু ৪
- ডিজিটাল ডিভাইস আমরা রপ্তানি করব: প্রধানমন্ত্রী
- মানুষের কষ্ট লাঘবে লোডশেডিংয়ের রুটিন করার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ড্যাপের সার-সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- ক্যাম্পাস-ভিত্তিক ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



