ঢাকার চলচ্চিত্রের প্রথম নায়ক আমিনুল হক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩
Find us in facebook
এদেশের চলচ্চিত্রাঙ্গনে তিনি আমিন নামেই সমধিক পরিচিত। পুরো নাম আমিনুল হক। পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম অভিনেতা ছিলেন তিনি।
এফডিসি থেকে নির্মিত প্রথম সিনেমার মূল চরিত্রে অভিনয় করায় তাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নায়ক।
জন্ম ১৯২১ সালের ১ জুলাই পশ্চিমবঙ্গের মালদহে। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি সবার বড়। মালদহ জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন।
১৯৪৪ সালে কলকাতার শ্রীরঙ্গন থিয়েটারে তার অভিনয় জীবন শুরু। সেখানে শিশির কুমার ভাদুড়ীর নির্দেশনায় অভিনেতা হিসেবে অভিষেক ঘটে তার।
১৯৪৬ সালে কলকাতায় ফণী বর্মণ পরিচালিত ‘মন্দির’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন তিনি। পশ্চিমবঙ্গসহ ঢাকা বেতারে শ্রুতি নাটকেও অভিনয় করতেন।
স্বল্পসময়ের জন্য ১৯৪৪ থেকে ৪৬ সাল পর্যন্ত কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ডিভিশনে ফুটবলও খেলেছেন আমিনুল হক।
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ঢাকায় চলে আসেন ও ঢাকা বেতারে চাকরি নেন। বেতারে বেশ কিছু শ্রুতি নাটক করেন।
১৯৫৩ সালে আব্দুল জব্বার খান পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ নির্মাণের প্রস্তুতি নেন। এ সময় অন্যতম অভিনেতা হিসেবে আমিনুলকে নির্বাচন করা হয়।
১৯৫৫ সালের ৩০ অক্টোবর সিনেমাটির নির্মাণ সম্পন্ন হয় ও ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ছবিটি উদ্বোধন করেন শেরে বাংলা একে ফজলুল হক। ছবিটি মুক্তির পর আমিনুল বেশ প্রশংসিত হন।
১৯৫৭ সালে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) প্রতিষ্ঠিত হলে ফতেহ লোহানীর পরিচালনায় এফডিসি থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আকাশ আর মাটি’তে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। নায়িকা ছিলেন সুমিতা দেবী। তাই তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম নায়ক হিসেবে আখ্যায়িত করা হয়।
১৯৫৯ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। পরে আরও পাঁচটি সিনেমায় নায়ক হন তিনি।
আমিনুল হক ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) এর নাট্য বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে তিনি অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবেও কাজ করেছেন।
আমিনুল হক মোট ৩৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবিগুলো হলো - মুখ ও মুখোশ, আকাশ আর মাটি, তোমার আমার, জোয়ার এলো, গোধূলীর প্রেম, অপরাজেয়, জয় বাংলা, এপার ওপার, জানোয়ার, অচেনা অতিথি, নাজমা ও রাবেয়া।
তার স্ত্রীর নাম পিয়ারি বেগম। এই চলচ্চিত্র অভিনেত্রী নাজমা নামে পরিচিত ছিলেন। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তাদের পরিচয় হয়। তাদের একমাত্র সন্তান রবিউল আলম বাংলাদেশ বিমান বাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মরত।
আমিনুল হক ১৯৯১ সালে নাট্যকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন।
৩১ জুলাই ২০১১ সালে তিনি পরলোকগমন করেন। শ্রদ্ধাঞ্জলি।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


