প্রতিকূলতার মধ্যেও দেশের রাজস্ব আয়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ আগস্ট ২০২২
Find us in facebook
প্রতিকূলতার মধ্যেও দেশের রাজস্ব আয়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে
করোনাভাইরাস মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে দেখা দিয়েছে নানামাত্রিক সংকট। প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন প্রতিকূলতার মধ্যেও দেশের রাজস্ব আয়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরের রাজস্ব আদায়ের হিসাব চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। তাতে দেখা যায়, গেল অর্থবছরে প্রথম বারের মতো রেকর্ড ৩ লাখ ১ হাজার ১৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ৫৯ হাজার ৮৮১ কোটি টাকা। সে হিসাবে সদ্য বিদায়ী অর্থবছরে ১৫ দশমিক ৫১ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।
এনবিআর বলেছে, এই প্রথম বারের মতো রাজস্ব আদায় ৩ লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে তা কিছুটা পিছিয়ে রয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে এনবিআরের মাধ্যমে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।
বাজেটে অর্থায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এনবিআর। মোট বাজেট বরাদ্দের ৮৬ শতাংশ অর্থ জোগান দেয় এই সংস্থা। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক- এই তিন উৎস থেকে রাজস্ব আহরণ করে এনবিআর। এর মধ্যে ভ্যাটের অংশ বেশি।
করোনা শুরু হওয়ার বছরে অভ্যন্তরীণ অর্থনীতি বড় ধাক্কা খায়। বিরূপ প্রভাব পড়ে রাজস্ব খাতে। করোনা নিয়ন্ত্রণে আসায় অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় পুরনো চেহারা ফিরে পায় রাজস্ব খাত।
বেসরকারি গবেষণা সংস্থা পিআরআইয়ের নির্বাহী পরিচালক ও আইএমএফ-এর সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিদেশি ঋণের চাপ কমাতে হলে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির বিকল্প নেই। তবে কর আহরণ বাড়াতে যে ধরনের সংস্কার দরকার তা এখনও করা হয়নি। রাজস্ব খাতে কার্যকর সংস্কার ছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।’
বর্তমানে দেশের জিডিপির তুলনায় রাজস্ব অনুপাত ১০ শতাংশের নিচে, যা বিশ্বে সবচেয়ে কম। আইএমএফ মনে করে, বাংলাদেশের অর্থনীতির যে আকার, তার তুলনায় রাজস্বের অংশ খুবই নগণ্য। কর-জিডিপি অনুপাত কমপক্ষে ১৫ শতাংশে উন্নীত করার তাগিদ দিয়ে আসছে ওয়াশিংটনভিত্তিক ঋণদানকারী বহুজাতিক সংস্থাটি।
পরিসংখানে দেখা যায়, গত বছর সবচেয়ে ভালো আদায় হয়েছে আয়কর বা প্রত্যক্ষ কর। এ সময় আয়কর আহরণ হয় ১ লাখ ২ হাজার ৩৩৭ কোটি টাকা। আর প্রবৃদ্ধি বা আয় বেড়েছে ২০ শতাংশ।
জানা যায়, গত বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়ন ভালো হওয়ায় আয়করে ইতিবাচক প্রভাব পড়ে। কারণ এডিপি বাস্তবায়ন ভালো হলে উৎসে কর আহরণ বাড়ে। আর উৎসে কর হচ্ছে আয়করের অন্যতম বড় খাত। গত বছর ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে আমদানি শুল্ক খাত। বিদায়ী অর্থবছরে ৮৯ হাজার ৪২৪ কোটি টাকা আয় হয়। আর আদায় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
আমদানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় আমদানি শুল্ক আহরণে ইতিবাচক প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি শুল্ক আয় হয় চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। এর পরিমাণ ৬০ হাজার কোটি টাকা।
পরিমাণগত দিক দিয়ে বেশি হলেও স্থানীয় ভ্যাট আহরণে প্রবৃদ্ধি কম হয়েছে গত বছর। আলোচ্য অর্থবছরে ১ লাখ ৮ হাজার ৪১৮ কোটি টাকার ভ্যাট আদায় হয়। এ খাতে প্রবৃদ্ধি হয় ১১ শতাংশ।
অবশ্য গত অর্থবছরে লক্ষ্যমাত্রায় কোনো কাটছাঁট করা হয়নি। মূল লক্ষ্যমাত্রা যা প্রাক্কলন করা হয়েছিল, সংশোধিত লক্ষ্যমাত্রায় সেটিই বহাল রাখা হয়। ফলে রেকর্ড রাজস্ব আদায়ের পরও ঘাটতি বেশি হয়েছে বলে জানান রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জন করা সব সময় চ্যালেঞ্জিং। কারণ এটি সব সময় বেশি ধরা হয়। আমরা চেষ্টা করছি, লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর। আদায় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
চলতি অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে বছরের শুরুতে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এনবিআর।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



