• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

তৃতীয় সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

Find us in facebook

তৃতীয় সন্তানের মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এটি ন্যান্সির তৃতীয় কন্যা সন্তান। রোদেলা ও নায়লা নামে ন্যান্সির আরো দুটি কন্যা সন্তান রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা সোয়া তিনটায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ন্যান্সি। তিনি হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক আঞ্জুমান আরা বেগমের তত্ত্বাবধানে ছিলেন।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুন মুনিরা ন্যান্সি।

মহসিন মেহেদী অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। তার লেখা কয়েকটি গানও প্রকাশিত হয়েছে।

গত বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। এর আগে, নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে।

Place your advertisement here
Place your advertisement here