ফুটপাত বিক্রি ও ভাড়া তোলায় জড়িতদের তালিকা তৈরির নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২
Find us in facebook
ঢাকার ফুটপাত বিক্রি বা লিজদান ও ভাড়া উত্তোলনে জড়িতদের তালিকা প্রস্তুত করে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তালিকা প্রস্তুতের জন্য পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটিও গঠন করতে বলা হয়েছে। এছাড়া ফুটপাত বিক্রি ও ভাড়া উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল জারিসহ এই আদেশ দেন। একই আদেশে রাজধানীর মূল ফুটপাতগুলো দখল করে যেন কোনো স্থায়ী/অস্থায়ী দোকান ও স্থাপনা আর যাতে বসতে না পারে সে ব্যাপারে ৭ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান দুই নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার উত্তর ও দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকার জেলা প্রশাসকসহ রাজধানীর ১৫টি থানার ওসিকে এসব আদেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
অনুসন্ধান কমিটি গঠনের বিষয়ে আদেশে বলা হয়েছে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। কমিটিতে দুই সিটি করপোরেশন থেকে দুজন, সিআইডি থেকে একজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন এবং অপর একজন রাজউক থেকে রাখতে বলা হয়েছে। ঢাকার দক্ষিণ ও উত্তরের দুই মেয়র, স্বরাষ্ট্রসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।
রুলে রাজধানীর ঢাকার ফুটপাত বিক্রি ও ভাড়া দেওয়া বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিবসহ ২৯ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ফুটপাত বিক্রি ও ভাড়া উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে গত রোববার জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ'র (এইচআরপিবি) এই রিট দায়ের করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে আরও ছিলেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্বাস উদ্দিন।
শুনানিতে মনজিল মোরসেদ আদালতে বলেন, রাজধানীতে ফুটপাত বিক্রি ও ভাড়া নৈরাজ্যে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষ মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে এবং এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং মাঝে মাঝেই হচ্ছে দুর্ঘটনা। ফুটপাত যুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


